Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

দৈনিক ইনফো বাংলার সাথে ১৩নং মায়ানী চেয়ারম্যান এর সাথে মতবিনিময়

দৈনিক ইনফো বাংলার সাথে ১৩নং মায়ানী চেয়ারম্যান এর সাথে মতবিনিময়

প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কবির আহম্মদ নিজামী সাথে ৯ সেপ্টম্বর বিকাল ৫টায় “দুরন্ত বাংলাদেশ দুরন্ত আমরা” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ইনফো বাংলার পত্রিকার সাথে মত বিনিময় করা হয়। ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে দৈনিক ইনফো বাংলা এবং ইনফো বাংলা প্রতিনিধি এম.ইমাম হোসেনে সাথে মত বিনিময় করেন। উক্ত মতবিনিময় কালে দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি এম.ইমাম হোসেন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদর নিজামীর হাতে ইনফো বাংলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। এই সময় পত্রিকা হাতে নিয়ে তিনি বলেন সাংবাদিকেরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ইনফো বাংলা পত্রিকা দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবে এই আমার প্রত...
ঈদের ছুটিতে মিলন মেলায় পরিনত মীরসরাই পর্যটন কেন্দ্রগুলো

ঈদের ছুটিতে মিলন মেলায় পরিনত মীরসরাই পর্যটন কেন্দ্রগুলো

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম.ইমাম হোসেন, মীরসরাইঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে হাজারো প্রাণের মিলনের ছন্দ। ঈদের ছুটিতে উৎসব হবে না তা কি করে হয়। তাইতো বৃষ্টি উপেক্ষা করেই ঈদ-উল-আজহার ছুটিতে হাজারো প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছে মীরসরাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলো। কেউবা তুলছেন সেলফি, কেউবা নিজ ও প্রিয়জনের ছবি ক্যামেরাবন্দি করছেন নিজের মোবাইল ফোনে। ঈদের ছুটি পেয়ে স্বপরিবারে আবার কেউবা বন্ধু-বান্ধব সাথে নিয়ে ছুটে এসেছেন পর্যটন কেন্দ্রগুলোতে। উপজেলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে মহামায়া ইকোপার্ক, খৈয়াছড়া ঝর্না, নাপিত্তাছড়া ঝর্না, রুপসী ঝর্না, বাওয়াছড়া, মুহুরী প্রজেক্ট, নির্মানাধীন ইকোনোমিক জোন এরিয়াগুলোতে সব বয়সী পর্যটকরা ভিড় করছেন। এই পর্যটন কেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের। মীরসরাইয়ে এই কেন্দ্রগুলো পর্যটকদের কাছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্ক নামে পরিচি...
আরব আমিরাতে মীরসরাই সমিতি ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতে মীরসরাই সমিতি ঈদ পুনর্মিলনী

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না:- প্রবাসে ঈদে আনন্দের চেয়ে কষ্টই বেশি অনুভূত হয়। তবুও পরিবার-পরিজন দেশে রেখে প্রবাসেই অনেকের ঈদ পালন করতে হয়।আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মীরসরাই সমিতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২ সেপ্টেম্বর,শনিবার, রাত ৮টা, গ্রীন সিটি আল আইন,সির্টি সেন্টার পার্কে অনুষ্ঠিত হয়। ঈদ পূনর্মিলনী যেন প্রবাসে এক টুকরো মীরসরাই পেলো মিরসরাইবাসী !! সকলে ঈদের আনন্দ একসাথে উদযাপন করতে না পারলেও ঈদের পরেরদিন পুনর্মিলনীতে সবাই মিলিত হয়েছেন আনন্দ ভাগাভাগি করতে। এই ঈদ পুনর্মিলনী। উপস্থিত হয়েছিলেন মিরসরাই সমিতি কার্যকরী পরিষদ ও মিরসরাইবাসী সহ বিভিন্ন অঙ্গনের ব্যাক্তিবর্গ। আয়োজকরা বলেন, আমরা সারা বছরই কোন না কোন অনুষ্ঠানের আয়ােজন করে থাকি।এ বছর ঈদের আনন্দ ভাগাভগি করতে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন।পরে মিরসরাই সমিতির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।ঈদ পুনর্মিলনীতে উপস্হিত ছিলেন মিরসরাই স...
যে ২৭ চলচ্চিত্রের নায়ক ‘অমর সালমান শাহ্‌’

যে ২৭ চলচ্চিত্রের নায়ক ‘অমর সালমান শাহ্‌’

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক- আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহ্‌ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কের ২১তম মৃত্যুবার্ষিকী। সালমান শাহের আদ্যোপান্ত জানতে হলে জানতে হবে তার শুরু থেকে শেষ। সালমান শাহ্‌ ওরফে ইমন নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর একেরপর এক বাংলাদেশের চলচ্চিত্রে সুন্দর সুন্দর সিনেমা উপহার দেন তিনি। নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক ছিলেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তা সর্বোচ্চ শিখরে। পুরো নাম : শাহরিয়ার চৌধুরী ইমন জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার বাবা : কমর উদ্দিন চৌধুরী মা : সাবেক এমপি নীলা চৌধুরী স্ত্রী : সামিরা উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি রাশি : বৃশ্চিক প্রথম ছবি: কেয়ামত থেকে কেয়ামত শেষ ছবি: বুকের ভেতর আগুন প্রথম নায়ি...
৯ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো অস্ট্রেলিয়া

৯ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো অস্ট্রেলিয়া

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
স্পোর্টস ডেস্ক- টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া।মুশফিকদের দেওয়া ৩০৫ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ৯ উইকেটে ৩৭৭ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত স্কোরঃ৩৭৭/৯ উইকেটে আছেন:   কেফ(৮) ও লায়ন(০)। অস্ট্রেলিয়ার আউট হয়েছেন: ম্যাট রেনশ (৪), স্মিথ (৫৮), হ্যান্ডসকম্ব (৮২), ওয়ার্নার (১২৩), কার্টরাইট (১৮),ওয়েড (৮),ম্যাকসওয়েল (৩৮), কামিন্স(৪),অ্যাগার (২২)। অস্ট্রেলিয়ার হয়ে উইকেট নিয়েছেন: মুস্তাফিজ ৩টি ,তাইজুল ১টি , মিরাজ ৩টি ও সাকিব ১টি। প্রথম ইনিংসে বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশঃ  তামিম ইকবাল (৯), ইমরুল কায়েস (৪), সৌম সরকার (৩৩), মমিনুল হক (৩১), সাকিব আল হাসান (২৪), সাব্বির রহমান (৬৬),মুশফিক (৬৮), নাসির (৪৫), মিরাজ (১১), তাইজুল (৯) অস্ট্রেলিয়ার হয়ে উইকেট নিয়েছেন: নাথান লায়ন ৭ টি ও অ্যাস্টন অ...
রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে ‘মোয়াস’

রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে ‘মোয়াস’

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :  রোহিঙ্গাদের বাঁচাতে এশিয়া যাচ্ছে দ্য মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন (মোয়াস)। ভূমধ্যসাগরীয় উদ্ধারকর্মী জাহাজ মিয়ানমারের দিকে যাচ্ছে। ২০১৪ থেকে ভূমধ্যসাগর অঞ্চলে অভিবাসীদের উদ্ধারে কাজ করা এই সংস্থাটি মাল্টা থেকে তাদের উদ্ধারকারী জাহাজকে বঙ্গোপসাগরে পাঠাচ্ছে। খবর বিবিসির। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত তারা ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিমকে উদ্ধার করেছে। এতদিন এই সংস্থাটি মূলত লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে আসছে। এখন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসছে তারা।  জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা মুসলিম। বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে আসার ঘটনার পরই সংস্থাটি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উদ্ধা...
যে সব কারণেও হার্ট অ্যাটাক হয়!

যে সব কারণেও হার্ট অ্যাটাক হয়!

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক: হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অধিকাংশ লোক মনে করে যে, অত্যধিক চর্বিযুক্ত খাবার এবং আলস্য জীবনযাপন এর জন্য দায়ী। হ্যাঁ, এটা সত্য যে, খাবার এবং জীবনযাপন প্রণালী হার্ট অ্যাটাকে ভূমিকা রাখে। কিন্তু এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যা হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এমন কিছু কারণে হার্টের ক্ষতি হতে পারে যা সম্ভবত আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা সম্পর্কিত ১৫টি বিষয়ের উল্লেখ করা হলো। ১. আপনার প্রতিবেশী দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ২০০১ সালে প্রকাশিত এক গবেষণায় পাওয়া যায়, যেসব লোকেরা নিম্ন আয়ের প্রতিবেশীদের সঙ্গে থাকেন তাদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ সমৃদ্ধশালী জনগোষ্ঠীতে একই আয়, শিক্ষা এবং পেশায় কর্মরত প্রতিবেশীদের সঙ্গে থাকা লোকদের তুলনায় তিনগুণ পর্যন্ত বেশি ছিল। গবেষকরা ৯ বছর ধরে চারটি রাজ্যে ৪৫ থেকে ৬৪ বছর বয়সের লোকদের হার্ট অ্যাটা...
চট্টগ্রাম-১  মীরসরাই থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম ইউছুফের ঈদ পূনর্মিলনী

চট্টগ্রাম-১ মীরসরাই থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম ইউছুফের ঈদ পূনর্মিলনী

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনিরুল ইউছুপের আয়োজনে ঈদ পরবর্তী বিএনপি’র দলীয় নেতাকর্মীদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। (৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে মীরসরাইয়ের নয়দুয়ার ইউছুপ কুটিরে অনুষ্ঠিত এই পূর্নমিলনী’র আয়োজন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইউছুপ। গত কয়েক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পরবর্তী এই পূর্নমিলনীর আয়োজন করে আসছেন। সরেজমিনে দেখা যায়, পূর্নমিলনীতে মীরসরাই বিএনপি ও অঙ্গসংগঠনের ইউনিয়ন, পৌরসভা সহ বিভিন্ন নেতাকর্মী সহ তৃনমূল পর্যায়ের জাতীয়তাবাদী চেতনার দলীয় নেতাকর্মীরা স্বত্ব:স্পূর্ত অংশগ্রহন করেন। এছাড়া উপজেলার নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনও ছিলো চোখে পড়ার মতো। অপরদিকে, পূ...