Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে ৮৪টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

মীরসরাইয়ে ৮৪টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  আকাশে সাদা মেঘের ভেলা, শুভ্র কাশফুল আর শিউলি ফুলের গন্ধে জানান দিচ্ছে শরতের আগমন। শরতে উদ্যাপিত হবে সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা। দুর্গোৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। এরই মধ্যে প্রতিমা শিল্পীরা তুলির শেষ আঁছড়ে ও সাজপোশাকে প্রতিমাকে দিচ্ছে পূর্ণ রূপ। প্রতিমা সাজানীকে ঘিরে নির্ঘুম রাত কাটাচ্ছে শিল্পীরা। পূজা মন্ডপে ইতিমধ্যে চলছে ডেকোরেটার্স, লাইটিংয়ের চুড়ান্ত প্রস্তুতি। পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে বাড়তি আলোকসজ্জার আয়োজন করা হয়। এছাড়া থাকে বাড়তি নিরাপত্তা। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় নারিকেলের নাড়–সহ বিভিন্ন মুখরোচক খাবার। প্রতিবছরের মতো এবারও মীরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৪টি মন্ডপে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা উদ্যাপন করা হবে। তাই চলছে পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি। মীরস...
মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ আটক-১

মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ আটক-১

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এসময় একটি মিনি কাভার্ডভ্যান সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নুরুল হুদা (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মঠুয়া গ্রামের নুরুল আলমের পুত্র। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টায় জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট থেকে একটি কাভার্ডভ্যান সহ শাড়িগুলো উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, মঙ্গলবার ভোরে তাদের কাছে একটি ভারতীয় শাড়ি চালানের গোপন সংবাদ পেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। পরে সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো-অ-১১-২০-৫০) ধাওয়া করে বিএসআরএম গেইট এলাকায় আটক করে। এসময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমান...
বিপিএলের চূড়ান্ত সূচি

বিপিএলের চূড়ান্ত সূচি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ক্রীড়া প্রতিবেদক :এরই মধ্যে হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফটস। নিজেদের পছন্দের খেলোয়াড় দলে টেনেছে ফ্রাঞ্চাইজিগুলো। আগামী ৩ নভেম্বর থেকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের জমজমাট ৫ম আসর। আগের বারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের সাথে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সিলেট সিক্সার্স নাম নিয়ে আবার নতুন করে আসা সিলেটের স্বাগতিকরা। প্রথম দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। যেহেতু এবারের আসর শুরু হচ্ছে শুক্রবার। তাই প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।  শুক্রবার ছাড়া প্রতিদিন খেলা শুরু হবে দুপুর দুইটায়। আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। আর পরের খেলা ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ৩ থেকে ৭ নভেম্বর পাঁচদিন খেলা হবে সিলেটে। তবে এর মধ্যে ৫ নভেম্বর বি...
‘নিঃস্বার্থ বন্ধু’ মেসিকে মিস করছেন নেইমার?

‘নিঃস্বার্থ বন্ধু’ মেসিকে মিস করছেন নেইমার?

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বার্সেলোনায় থাকাকালীন এমন দৃশ্যের ভেতর নেইমারকে দেখেননি কেউই। দেখবেন কি করে, পেনাল্টি শুটআউটে কাতালানদের গোলমেশিন লিওনেল মেসি বরাবরের মতো ছিলেন নিঃস্বার্থ। ইতিহাস বলছে, মেসির চিরশত্রু ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যখন তার গোলের লড়াই চলছে, তখনও মেসি নেইমারকে দিয়ে পেনাল্টি শট করিয়েছেন। ইংলিশ খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্ট’ এক প্রতিবেদনে মনে করিয়ে দিল পেছনের সেই স্মৃতি। গত ৪ আগস্ট বন্ধু মেসিকে ছেড়ে চলেই যান ‘অভিমানী’ নেইমার। যোগ দেন পিএসজিতে। খুব অল্প সময়ে গোটা প্যারিসে ছড়িয়ে পড়ে নেইমারের জনপ্রিয়তা। মাঠের পারফর্মেও আলোকিত ছাপ রাখতে শুরু করেন নেইমার। কিন্তু দেড় মাস যেতে না যেতেই শুরু হট্টগোল। গেল রাতে ফুটবল বিশ্ব দেখল তার এক ঝলক। ফরাসি লিগে লিঁও’র বিপক্ষে ২-০ গোলের জয় পায় পিএসজি। যদিও দুটি গোলই এসেছে প্রতিপক্ষের ভুলে। অর্থাৎ দুই আত্মঘাতীতে টানা ষষ্ট জয়ের স্বাদ নিল উনাই এমরির শিষ্যরা। ...
রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের কাছ থেকে কোনো সহায়তা প্রত্যাশা করে না বাংলাদেশ’

রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের কাছ থেকে কোনো সহায়তা প্রত্যাশা করে না বাংলাদেশ’

আন্তর্জাতিক, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো সহায়তা প্রত্যাশা করে না বাংলাদেশ। কারণ এ ইস্যুতে ট্রাম্পের মনোভাব তিনি জানেন।সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এ অবস্থানের কথা জানান শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরের দিন সোমবার জাতিসংঘের সংস্কার নিয়ে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বৈঠকে অংশ নেন তিনি। পরে এ নিয়ে রয়টার্সের সঙ্গে আলাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আলাপকালে কয়েক মিনিটের জন্য তিনি ট্রাম্পকে আটকেও দিয়েছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তিনি (ট্রাম্প) শুধু জিজ্ঞাসা করেছেন, ‘বাংলাদেশের অবস্থা কী?’ আমি বলেছি, খুব ভালো চলছে, তবে মিয়ানমার থেকে আসা শরণার্থী...
কমছে চালের দাম

কমছে চালের দাম

অর্থ-বাণিজ্য, জাতীয়, স্লাইড
পাইকারি বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম।  একদিনের ব্যবধানে বস্তাপ্রতি দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা।  রাজধানীর সবচেয়ে বড় চালের আড়ত বাবুবাজার, বাদামতলীসহ বিভিন্ন পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের দাম কমতির দিকে।  এর পেছনে দুটি কারণ।  একদিকে সরকারের খোলাবাজারে চাল বিক্রি অন্যদিকে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে সরকারের অভিযান পরিচালনা। অভিযান অব্যাহত থাকলে চালের দাম দু-তিনদিনের মধ্যেই সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করছেন তারা। সংশ্লিষ্টরা জানান, দেশে চালের দামের অস্থিরতার মধ্যে ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রফতানি করতে ভারত সরকারের অপারগতা  প্রকাশের গুজব ছড়িয়ে পড়ে।  দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ হয়।  ফলে অস্থির হয়ে ওঠে চালের বাজার। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ‘মিথ্যা গুজব ছড়িয়ে চালের কৃত্রিম সঙ্কট তৈর...
আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে রংপুর মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে রংপুর মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি:- প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রংপুর মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তিবরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে (১৫ সেপ্টেম্বর) রংপুর কৃষি উপ-পরিচালক এর মাঠে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এতে প্রজন্ম বঙ্গবন্ধু আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসান শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু কালাম ফরিদুল ইসলাম, প্রক্টর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, রংপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম রওশানুল কাওসার সগ্রাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, এতে সংযুক্ত আরব আম...
মীরসরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা

মীরসরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন এক মা। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদরে বেসরকারি হাসপাতাল মাতৃকা হাসপাতালে তিন সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম তাজনুর বেগম (২২)। বর্তমানে মা ও সদ্যজাত তিন শিশু সবাই সুস্থ রয়েছেন। মাতৃকা হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিরার উপজেলার সাহেরখালী এলাকার জাফর আলীর সহধর্মিনী তাজনুর প্রসব ব্যথা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। রাতে অস্ত্রপাচারের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি। চিকিৎসক টিমের প্রধান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম বলেন, ‘জটিল নয়, অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুগুলো ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি এবং তিন শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। তারা মায়ের বুকের দুধও খাচ্ছে। অস্ত্রপাচারকারী টিমে প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সঙ্গে সংযোগী হিসেবে ছিলেন ডাঃ জোবেদা, ডাঃ রবিউল ইসলাম...