Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

গৃহায়ন অর্থায়ন মেলা ১৯-২১ অক্টোবর

গৃহায়ন অর্থায়ন মেলা ১৯-২১ অক্টোবর

অর্থ-বাণিজ্য, স্লাইড
অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং রিয়েল অ্যাস্টেট ও আবাসনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ১৯ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গৃহায়ন অর্থায়ন মেলা-২০১৭। রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাবের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৭৬টি প্যাভিলিয়ন ও স্টল অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার রাজধানীর বিএইচবিএফসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) এবং মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকবে গ্রীনবিজ অ্যাড পয়েন্ট। এ সময় উপ...
বৃহস্পতিবার ডি ভিলিয়ার্স-ডুমিনিদের মুখোমুখি মাশরাফিরা

বৃহস্পতিবার ডি ভিলিয়ার্স-ডুমিনিদের মুখোমুখি মাশরাফিরা

খেলাধুলা, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে বাজেভাবে। বাংলাদেশের সামনে এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। আগামী রোববার কিম্বারলিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-মুশফিকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রস্তুতি ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির মতো তারকা ক্রিকেটারও খেলবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে। টেস্ট সিরিজে ব্যর্থ বাংলাদেশের জন্য ম্যাচটি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। সাকিব আল হাসানকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। রঙিন পোশাকে খেলবেন সাকিব। চোট দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছিল তামিম ইকবালকে। বুধবার তামিম অনুশীলনে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। তবে প্রথম ওয়ানডে...
মীরসরাইয়ে র‌্যাবের বন্ধুকযুদ্ধে ১ জন নিহত  অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

মীরসরাইয়ে র‌্যাবের বন্ধুকযুদ্ধে ১ জন নিহত অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে র‌্যাব ৭ এর সাথে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এসময় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘি এলাকার পূর্ব রায়পুর গোড়ামারা খালের কাছে এ ঘটনা ঘটে। র‌্যাবের ক্রসফায়ারে নিহত ব্যক্তির হল- জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় গ্রামের মাহবুবুল আলম চৌধুরীর ছেলে দিদারুল আলম চৌধুরী (৩৫) প্রকাশ সোহেল ড্রাইভার। সে পেশায় একজন মাইক্রো চালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলের খালের নীচ থেকে জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে লাশটি মর্গে পাঠানো হয়। এদিকে র‌্যাব-৭ ফেনী সূত্রে জানা যায়, ঘটনার রাতে তাদের কাছে গোপন সংবাদ থাকে যে, ২টি গাড়ীতে করে চট্টগ্রামের দিকে মাদক যাচ্ছে। এমন সংবাদে রাত ...
লন্ডনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেরদৌস

লন্ডনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেরদৌস

বিনোদন, স্লাইড
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ-ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। দু’দেশেই জনপ্রিয় মুখ তিনি। এবার বাংলাদেশের চলচ্চিত্রকে উপস্থাপনা করতে করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন ফেরদৌস। করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর একটি দেশকে উপস্থাপনা করে থাকে। এবার বাংলাদেশকে উপস্থাপনা করছেন আয়োজকরা। আর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। আগামী ১৫ অক্টোবর লন্ডনে এর মূল আসর বসবে। এ প্রসঙ্গে ফেরদৌস রাইজিংবিডিকে বলেন, ‘‘প্রত্যেক বছর করবাই ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি দেশকে প্রেজেন্ট করে থাকে। এবার বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। সেখানে ‘বৃহন্নলা’ সিনেমাটি দেখানো হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে নেয়া হচ্ছে।’’ তিনি আরো বলেন, ‘এটা আমার কাছে খুবই আনন্দের। খুবই সন্মানিত বোধ করছি। দেশকে উপস্থাপন করতে য...
মীরসরাইয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

মীরসরাইয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক প্রাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভায় পুলিশের তল্লালি চৌকির সামনে দিয়ে যাবার সময় এই ব্যক্তিকে সন্দেহ হয়। এসময় দায়িত্বে থাকা এসআই আবুল খায়ের ওই ব্যক্তির সাথে থাকা ২টি ভ্যাগে তল্লাশি করে। ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে থাকা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল প্রাচার করার দায়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক প্রাচার কারী, আলা উদ্দিন (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। এছাড়া জোরারগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী শাহেনা আক্তারকে (৩৫) বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ। সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, ফেনসিডিলসহ...
৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল : কাদের

৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে মেট্রোরেল : কাদের

আন্তর্জাতিক, স্লাইড
নিজস্ব প্রতিবেদক মেট্রোরেলের অগ্রগতি এখন পর্যন্ত ১০-১২ শতাংশ হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় মাসের মধ্যে এ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। বুধবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পদ্মা সেতুর সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পিলারের ওপর স্প্যান বসানোর পর পদ্মা সেতু যেভাবে দৃশ্যমান হয়েছে, মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে। মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিসানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কাজ এখন পুরোদমে চলছে। কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করছে। ২০১৯ সালে প্রথম পর্যায়ে আগারগাঁও পরে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকায় আরও দুটি মেট্রোরেলের প্রসেস আন্ডারওয়ে। এমআরটি লাইন-১ এবং ৫ -এর জন্য জাপানের অর্থ বরাদ্দ প্রক্রিয়াধীন। জামায়াতের হরতালে সহিংসতা ...
ব্লু হোয়েল: মৃত্যুর হাত থেকে বাঁচতে যা করবেন

ব্লু হোয়েল: মৃত্যুর হাত থেকে বাঁচতে যা করবেন

বিশেষখবর, স্লাইড
অনলাইন ডেস্ক ব্লু হোয়েল বা নীল তিমি। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এক মৃত্যুআতঙ্ক। ব্লু হোয়েলের মাধ্যমে এক ভয়াল মৃত্যুজাল পেতে সম্ভাবনার সাইবার দুনিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জীবনবিচ্ছিন্ন একদল তরুণ। আদতে এটি কোনো গেম নয়, ডাউনলোড করা যায় না। কোনো সাইটে পাওয়া যায় না। বিশেষ কিছু সোশ্যাল নেটওয়ার্ক থেকে হতাশ ছেলে-মেয়েদের বেছে নিয়ে ওই চক্রটি তাদের সামনে আত্মহত্যার বাজি ছুড়ে দেয়। গেমটি রাশিয়া থেকে ছড়িয়ে ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অল্প বয়সীদের মৃত্যুর কারণ হচ্ছে। কিছুদিন ধরে বাংলাদেশেও মৃদুভাবে আলোচনায় ছিল গেমটি। চলতি সপ্তাহে রাজধানীর এক সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীর আত্মহত্যার পর ব্লু হোয়েল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ব্লু হোয়েলের ভয়াবহ থাবা একের পর এক দেশে দৃশ্যমান হওয়ায় বিশেষজ্ঞরা এ ব্যাপারে মানুষকে সতর্...
ঘুম ভাঙার পরও মাথাব্যথা হওয়ার কারণ

ঘুম ভাঙার পরও মাথাব্যথা হওয়ার কারণ

সুস্বাস্থ্য, স্লাইড
অনলাইন ডেস্ক সকালে অনেকেই ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথাব্যথা অনুভব করে থাকেন। ঘুম ভাঙার পরই মাথাব্যথা শুরু হলে এর চেয়ে বিরক্তির আর কিছু নেই। কিন্তু জানেন তি ঠিক কি কারণে হয় এই মাথাব্যথা? বিভিন্ন কারণে হতে পারে এই মাথাব্যথা। চলুন তাহলে জেনে নিই সকালবেলায় মাথাব্যথা হওয়ার কারণগুলোর বিষয়ে। অনেক বেশি ঘুম প্রতিদিন একজন ব্যক্তির ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ ৯ ঘন্টার বেশি ঘুমালে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের ফলে মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা কমে যায় বলে মস্তিস্কে রক্ত প্রবাহ কমে যায় এবং মাথাব্যথা সৃষ্টি হয়। প্রচুর অ্যালকোহল পান রাতে যদি অত্যধিক অ্যালকোহল পান করা হয় তাহলে সকালে মাথাব্যথা হতে পারে। এমনকি সামান্য ড্রিংক করলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে, মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় এবং মাথাব্যথা বৃদ্ধি করে। কম ঘুম আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আ...