Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

প্রবালের উদ্যোগে বিজয় দিবস সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রবালের উদ্যোগে বিজয় দিবস সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই কিন্ডার গার্টেনে প্রবালের বন্ধুরা নাচে গানে কবিতায় একাকার হয়ে হারিয়ে গিয়েছিল বিজয় দিবস সাহিত্য আসরে। কবিতা, গান আর শৈল্পিক নৃত্যের তালে পুরো প্রকৃতি ও যেন বিমুগ্ধতায় বিমোহিত হয়েছিল। রোববার (৩ ডিসেম্বর) মীরসরাই কিন্ডার গার্টেনে সেমিনার কক্ষে প্রবালের সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিন সভাপতিত্বে এবং প্রবালের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় উক্ত বিজয় দিবসের সাহিত্য আসর অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, অধ্যাপক আক্তারুজ্জামান, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, মীরসরাই প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ই...
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সাখাওয়াত হোসেন মিঠুর পরিচালনায় নতুন ধারায় মিউজিক ভিডিও

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সাখাওয়াত হোসেন মিঠুর পরিচালনায় নতুন ধারায় মিউজিক ভিডিও

বিনোদন, স্লাইড
বিনোধন ডেস্ক :: বেদের মেয়ে জ্যোৎস্না সম্প্রতি এই গানটির (ঈড়াবৎ ংড়হম) করেছেন প্রবাল। গানটি সম্পূর্ণ নতুন আলোকে তুলা ধরা হয়েছে। গানটি র‌্যাফ করেছেন, ডিএক্স রাকিব। গানটির মিউজিক কম্পোজ করেছেন, তরুণ মিউজিক ডিরেক্টর বাপ্পি। গানটিকে মিউজিক ভিডিও রূপ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কবি ও পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু। উনার সাথে কথা বলে জানা যায়, এই মিউজিক ভিডিওটি নতুন মানের নতুন ধারার আলোকে চিত্রায়িত করা হয়েছে। আমার বিশ্বাস এই নব্য চিত্রায়িত মিউজিক ভিডিওটি দেখে দর্শক শ্রোতাগণ আনন্দিত হবেন । এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে যারা কাজ করেছেন ড্ক্সি রাকিব, বাপ্পি, উম্মে সিনহা ও স্নিগ্ধা। নতুন মডেল হিসেবে তারা অনেক মেধাবী ও সাহসী। আসলে আমি তরুণ ছেলে-মেয়েদের নিয়ে কাজ করতেই খুব সা”ছন্দবোধ করি ও ভালোবাসি। আশা করছি খুব শিঘ্রই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে...
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে – গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন

নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে – গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে নানামুখী উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবর্তী মায়ের নিরাপদ প্রসবের ব্যবস্থা করেছে। শনিবার (২ডিসেম্বর) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরাদারকরণে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ৯৬ সালে ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করে। কিন্তু পরবর্তী বিএনপি’র খালেদা জিয়া সরকার ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। এখন আবার শেখ হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে...
মীরসরাই অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাই অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় অগ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ০২ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের আব্দুর রহমান হাজ্বী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যুতের সর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষনের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যবসায়ী মোঃ মোশাররফ, মোঃ অজিউল্লাহ, মাঈন উদ্দিন রুবেল, সাইফুল ইসলাম, নুরুল মোস্তফা, নুরুল ইসলাম, শাকিল শুক্কুর মিয়া, মোঃ সবুজ, মোঃ সাহিন, সফিউল্লাহ, ফরফুরের নেছা ও ফরিদা বেগমের ...
জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল আলমের যোগদান; অভিনন্দন

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল আলমের যোগদান; অভিনন্দন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সাইফুল আলম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যোগদান করেছেন। নতুন প্রধান শিক্ষক সাইফুল আলমের যোগদানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা পরিষদ, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, সদস্য মো. আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জিয়াউল কবির টিপু, সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র নাথ, সহকারী শিক্ষক ওছিউর রহমান, সহকারী শিক্ষক নিতাই চন্দ্র দাস, শাহাদাত হোসেন, প্রদীপ দেবনাথ, প্রাক্তন ছাত্র মো. সামছুদ্দিন আবীর, আছহাব উদ্দিন, মোবারক হোসেন, রাকিব, জিকু, গোপাল দেবনাথ, সাজু, প্রণব, দুলাল, টিটু, লিটন, বাহাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক সাইফুল আলম যোগদানের পূর্বে চট্টগ্রামের খ...
রাজ্জাক-কবরী হলেন তৌসিফ-তিশা

রাজ্জাক-কবরী হলেন তৌসিফ-তিশা

বিনোদন, স্লাইড
  বিনোদন রিপোর্ট :: জনপ্রিয় জুটি নায়করাজ রাজ্জাক ও কবরী হয়ে ছোটপর্দায় আসছেন প্রিয় মুখ তৌসিফ ও তানজিন তিশা। নাটকের শিরোনাম 'মনজুড়ে'। এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। গাজীপুরের ভাদুমবাজারে কিছুদিন আগে 'মনজুড়ে'র শুটিং হয়েছে। 'মনজুড়ে' নাটকে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন সাগর চরিত্রে। তিনি বলেন, 'আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে 'মনজুড়ে' নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আমাকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে। আমার কাছে খুব মজা লেখেছে কাজটি করে।'   তানজিন তিশা বলেন, 'এই নাটকে আমি একেবারেই অন্য এক তানজিন তিশা। যেটা দর্শকরা দেখলে...
তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার

তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, স্লাইড
দু’টি নয় সরকার তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার (২৭ নভেম্বর) বেলা ৪টায় ঢাকা ক্লাবে বিমা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘দুটি নয়, তিনটি ব্যাংক অনুমোদন দেয়া হচ্ছে।’ দেশে ব্যাংক খাতের অবস্থা এমনিতেই ভালো নয় এবং ব্যাংকের সংখ্যাও অনেক বেশি। ব্যাংকের নতুন করে অনুমোদন দিলে সমস্যা আরো বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন,  ‘এটা কোনো বিষয় না। যাদের সমস্যা আছে সেগুলোর মার্জারের সুযোগ রয়েছে। লিকুইডিটি (তারল্য) মানির ওপরও প্রভিশন সংরক্ষণ করা আছে।’ অর্থমন্ত্রী আরো যুক্তি তুলে ধরে বলেন,  দেশে এখনো অনেক এলাকা আছে যেখানে এখনো ব্যাংকিং কার্যক্রম নেই। তবে দুটি ব্যাংক আলোচনায় আসলেও নতুন আরেকটি ব্যাংক কোনটি জানতে চাইলে তিনি বলেন, অনুমদোন হয়ে গেলেই আপনারা জানতে পারবেন। জানা গেছে, তিনটির মধ্যে এক...