মীরসরাইয়ে পালিত হলো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী
নিজস্ব প্রতিনিধি ॥
গানে, কবিতায়, নাটক-উপন্যাস ও গল্পে বাংলা ও বাঙালিকে বর্ণিল রঙে রাঙিয়ে দেয়া আধুনিক বাঙালির মননে ও সৃজনে জ্যোতির্ময় প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী ও বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, গানের বুলবুল, প্রেমের কবি, দ্রোহের কবি, কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে মীরসরাইয়ের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাল’ এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় মীরসরাই কৃষি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়।
প্রবাল এর সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মজুমদার ও লেখক আনোয়ারুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, কবিতা আবৃত্তি, রচনা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা’ গানটি পরিবেশন করেন এক ঝাঁক শিল্পী। এরপর ‘আম...







