নুসরাত হত্যার প্রতিবাদে জোরারগঞ্জে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা ॥ সারাদেশে নারী, শিশু, যৌন নির্যাতন, ইভটিজিং এবং সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি এর নির্যাতনকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনি সিরাজের ফাঁসির দাবীতে জোরারগঞ্জে মানববন্ধন করেছে আদর্শ বন্ধু ফোরাম। বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় জোরারগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদর্শ বন্ধু ফোরামের সভাপতি রাসেল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর নবী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক সা...







