প্রেমিককে পিটিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিনিধি
মীরসরাইয়ে প্রেমিককে পিটিয়ে তাড়িয়ে দিয়ে ৯ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ রোডস্থ করিম মার্কেটের ছাদে এঘটনা ঘটে। নিজের নিরাপত্তার কথা ভেবে এতোদিন কিছু না বললেও গতকাল ওই ছাত্রী তথ্য অনুসন্ধান বিভাগের কাছে ঘটনা খুলে বলে। গতকাল বিকেলেই পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে। আটক দুইজন হলেন, মীরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া গ্রামের আয়ুব খানের ছেলে পারভেজ আলম মাহিদ (২২) ও তারাকাটিয়া গ্রামের নুরুন নবীর ছেলে আরিফুল ইসলাম (২১)।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, গতকাল লতিফীয়া কামিল মাদ্রাসায় সরকারের তথ্য অনুসন্ধানের কর্মসূচি ছিল। সেখানে ৯ম শ্রেণীর এক ছাত্রী উপজেলা তথ্য কর্মকর্তা আসমাউল হুসনার কাছে একান্তে তার কিছু তথ্য জানাতে চায়। এরপর উক্ত কর্মকর্তা ছাত্রীকে নিয়ে একান্তে বসলে ...







