Friday, September 11Welcome khabarica24 Online

সারা-দেশ

ফেনীতে এলডিপি ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনীতে এলডিপি ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : ফেনীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে শহরের মহিপালস্থ এলডিপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলডিপির ফেনী জেলা সভাপতি এস.এম বেলাল হোসেনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাষ্টার আহসান উল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন এলডিপির জেলার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোজাম্মেল হোসেন, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সাধারন সম্পাদক জিএম ছায়েদুল হক, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফেনী জেলা সভাপতি মোঃ শাহদাত হোসেন সাজু, জেলা এলডিপির মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার, গণতান্ত্রিক যুবদলের জেলা সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও দাগনভূইয়া উপজেলা এলডিপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, গণতান্ত্রিক মহিলা দলের জেলা সভাপতি ...
শ্যামলীতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

শ্যামলীতে বোমা তৈরির সময় বিস্ফোরণ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি রাজধানীর শ্যামলীর কাছাকাছি একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে। ওই বাড়ি থেকে ৬ ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণে ৩ আহত হলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে ওই বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বোমা তৈরির সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতা জড়িত। নাশকতার জন্যই বোমাগুলো বানানো হচ্ছিল।...
উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট চলছে

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট চলছে

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট। উপাচার্যের বিরুদ্ধে ১৮টি অভিযোগে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম এই ধর্মঘট ডাকে।ধর্মঘটে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ক্লাস ও পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধের কারণে প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারী রেজিষ্ট্রার ভবনে ঢুকতে পারেনি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক নেতারা। এদিকে, শিক্ষক মঞ্চের ব্যানারে শিক্ষকদের একাংশ এই ধর্মঘট প্রত্যাখান করেছে।...
ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের  উৎপাদন উদ্ধোধন

ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের উৎপাদন উদ্ধোধন

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তিঃ ছাগলনাইয়ার নতুন  মহুরীগঞ্জে রোম ফুড ইন্ডাষ্ট্রিজের কনজুমার আইটেমের উৎপাদন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ইন্ডাষ্ট্রিজের মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানীর ডিএমডি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়্যারম্যান দিদারুল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন রোম ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম শাহীন। উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন জিনারহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির আহম্মদ, কোম্পানীর নির্বাহী পরিচালক মু.ইলিয়াস, পরিচালক নিজাম উদ্দিন, মার্কেটিং ম্যানেজার শহিদুল ইসলাম প্রমুখ।...
আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

সারা-দেশ, স্লাইড
ঢাকা: বেশ উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটছে কন্ঠশিল্পী ন্যান্সির। যেকোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হতে পারে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘কয়েক দিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তার পর থেকেই আমাকে নানান হুমকির মধ্যে পড়তে হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকেরই এটি কাম্য নয়।’ তিনি বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, যেকোনো সময় আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়িতে পুলিশের পোষাকধারী ২০-২৫ জন লোক তল্লাশি করে, আর আমাকে বলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওই সময় আমি তাদের বলেছি, তাদের তথ্য সঠিক নয়। তারা বলেছে, আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাবে।’ আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘নেত্রকোনা থানার ওসি বলেছেন, সন্ত্রাসীদের খুঁজ...
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাকিব

সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে  সিরিজের প্রথম ওডিআই ম্যাচে খেলতে পারেনি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এপোলো হাসপাতালে ভর্তি করা সাকিব আল হাসানের দেহে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। জাতীয় দলের ফিজিও বিভব সিং বলেন, 'রক্ত পরীরক্ষার রিপোর্টে সাকিবের দেহে ডেঙ্গু ভারইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রোগমুক্তির আগমুহূর্ত পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।' ।...
কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি পুলিশের সাথে সংঘর্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াত-শিবিরের ৪ কর্মী নিহত হয়েছে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক দুইজনের নিহতের কথা স্বীকার করেছেন। কুতুবদিয়া উপজেলা জামায়াত সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী দাবি করেছেন- নিহতরা হলেন যথাক্রমে কুতুবদিয়ার লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান (২০), উত্তর ধুরুং ইউনিয়নের আবু আহমদ (৫৫) দক্ষিণ ধুরুং ইউনিয়নের আবু বকরের পুত্র ইসমাঈল পারভেজ (১৭) ও তাজুল ইসলাম (২৯)। এসময় পুলিশের দুইটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার তিন দিনের হরতালের শেষ দিনে সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং বাজারে এ ঘটনা ঘটে।...
জামায়াত কার্যালয়ে পুলিশের তল্লাশি

জামায়াত কার্যালয়ে পুলিশের তল্লাশি

সারা-দেশ, স্লাইড
অনলাইন ডেস্ক : ঢাকা: মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে রমনা থানা পুলিশ। সোমবার রাত ১১টায় রমনা থানা পুলিশ এ তল্লাশি অভিযান চালায়। কার্যালয়ের তালা ভেঙে পুলিশ প্রথম ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কার্যালয় থেকে কিছু বইপুস্তক ও নথিপত্র জব্দ করে। রমনা থানার ওসি মশিউর রহমান বাংলামেইলকে জানান, বিশেষ তথ্যের উপর ভিত্তি করে কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। আমরা কিছু নথিপত্র ও বই জব্দ করেছি। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ওসি আরো বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’...