Friday, September 11Welcome khabarica24 Online

সারা-দেশ

অচল বন্দরনগরী চট্টগ্রাম

সারা-দেশ
চট্টগ্রামে হরতাল ও অবরোধ একসঙ্গে চলছে। এতে বন্দরনগরীর সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। হরতাল-অবরোধেল সমর্থনে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল বের করে দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সারাদেশের মতো চট্টগ্রামেও পালিত হচ্ছে ১৮ দলের অবরোধ কর্মসূচি। পাশাপাশি স্বন্দ্বীপের এমপির বাড়িতে হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির ডাকা হরতাল কর্মসূচিও চলছে।মঙ্গলবার সকাল ৯টার সময় নগরের বাকলিয়া ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে গাড়ি ভাঙচুর করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-প্লাটা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৮টার সময় আলমাস সিনেমার মোড়ে মিছিল করার সময় এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম ও কর্মী শফিকে পুলিশ আটক করে।সকালে পৌনে ১০টার দিকে নাসিমন ভবনের নগর বিএনপ...
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

সারা-দেশ
স্টাফ রিপোর্টার, ফেনী : ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে ফেনী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় এর উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সবার। এক্ষেত্রে ফেনীতে প্রশাসন ছাড়াও রাজনৈতিক নেতারাও আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক বলেই এখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।’ সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ফেনী রিপোর্টার্স ইউনিটি সব রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের সাথে মতবিনিময় করে সবাইকে এক কাতারে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।’ গতকাল সোমবার দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসক খোলামেলা আলাপকালে আরও বলেন, ফেনীর মানুষ শান্তিপ্রিয়...

তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ

সারা-দেশ
খবরিকা ডেস্ক ঃ-নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির। এছাড়া আন্দরকিল্লার মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে।তফসিল ঘোষণার পরপর সোমবার রাত ৮টার দিকে অক্সিজেন এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে। এসময় তারা চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়ে থাকে। এতে দু’টি সিএনজি অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাজারী বলেন, “জামায়াত-শিবির মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে।”এদিকে প্রায় একই সময়ে নগরীর কোতয়ালী থানার আন্দরকিল্লায় চৌরঙ্গী রেঁস্তোরার সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলাকায় দোকানপাটও বন্ধ করে দেয়া হয়েছে।নগর পুলিশের কোতয়ালী ...
ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সুপার এর সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সুপার এর সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

সারা-দেশ, স্লাইড
স্টাফ রিপোর্টার : ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় সভা করছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। এর ধারাবাহিকতায় রবিবার সকালে পুলিশ সুপার পরিতোষ ঘোষ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল হকও উপস্থিত ছিলেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সূচনা বক্তব্য রাখেন। রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর ও বৈশাখী টিভি প্রতিনিধি যতন মজুমদার, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, সাবেক সভাপতি এনটিভি ও জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান দারা। পুলিশ সুপার পরিতোষ ঘোষ ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফেনীতে শান্তিপূর্ণ প...
ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ মিছিল

সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি, ফেনী : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশরনর কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজবুর রহমান সহ ১৮ দলীয় জোটের সকল নেতা কর্মীর মুক্তির ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। রবিবার ফেনী শহর শ্রমিক কল্যাণ ফেডারশেন সভাপতি মু.ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি কাজী আবু তাহেরের, কোষাধ্যক্ষ নুরুল আলমের  নেতেৃত্বে মিছিলটি ১৮ দলীয় জোটের মিছিরের সাথে শহরের জহিরিয়িা মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসএসকে রোড়ের পাঠানবাড়ী গিয়ে শেষ হয়।...
দুই-তিন বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে : বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন

দুই-তিন বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে : বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি, ফেনী : পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেছেন, যার বিদ্যুৎ আছে সে অনেক সুবিধা উপভোগ করে, আর যার বিদ্যুৎ নেই সে অনেক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য সরকার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছর আমি বিদ্যুতায়ন করার জন্য সরকারের কাছ থেকে আড়াই হাজার কোটি টাকা পেয়েছি এবং ২৩লক্ষ গ্রাহককে বিদ্যুৎ দিয়েছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে। শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত ছাগলনাইয়া পৌরসভা শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি বলেন, বিদ্যুৎ পাওয়ার জন্য কাউকে একটা পয়সাও ঘুষ দিবেন না। কেউ...
পরিবেশ শান্ত ও সুষ্ঠু থাকলে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো : হাজী আলাউদ্দিন

পরিবেশ শান্ত ও সুষ্ঠু থাকলে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবো : হাজী আলাউদ্দিন

সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি, ফেনী : জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন শনিবার বিকেলে তার বাস ভবনে জাতীয় পার্টি ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদর উপজেলা জাপা সভাপতি ইসমাইল হোসেন খোকন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দানকালে হাজী আলাউদ্দিন বলেছেন তার পুত্র আরাফার কঠিন রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন রয়েছে। তিনি পুত্রকে নিয়ে মানসিক দূরচিন্তায় আছেন। এছাড়া দেশে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হবে কিনা, না অতীতের ন্যায় নির্বাচন নিয়ে নাটক হবে, মাস্তানী ও কেন্দ্র দখল করে জনগণের ভোটাধীকার ছিনিয়ে নেয়া হবে এসব দোদুল্যমান চিন্তা সকলের মনে কাজ করছে। এরপরও নির্বাচনীয় পরিবেশ শান্ত ও সুষ্ঠু থাকলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন...
‘‘পরিবার বাঁচাও আন্দোলন” সংগঠনের মত বিনিময় সভা

‘‘পরিবার বাঁচাও আন্দোলন” সংগঠনের মত বিনিময় সভা

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার বিকাল ৪ টায় ফেনী রামপুরস্থ অস্থায়ী কার্য্যালয়ে পরিবার বাঁচাও আন্দোলন সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক হাজ্বী পারভেজের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল কবির, এস.এম ফরাদ হোসেন, কাজী জিয়াউর রহমান, মোঃ আবুল হাসান, মোঃ ওসমান গনি, মোঃ ফয়েজ্ উল্ল্যাহ, জিয়া উদ্দিন হায়দার সায়েম, সাংবাদিক নান্টু লাল দাস, মোল্লা মো. ইলিয়াছ, মোঃ আবদুল ওয়াবসহ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা নারী নির্যতনের পাশাপাশি পুরুষ নির্যাতনে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।...