Friday, September 11Welcome khabarica24 Online

সারা-দেশ

কুমিল্লায় স্বর্ণের দোকান লুট

কুমিল্লায় স্বর্ণের দোকান লুট

সারা-দেশ
কুমিল্লায় স্বর্ণের দোকান লুটের সময় ডাকাতের গুলিতে নিহত এক এবং আহত হয়েছে তিনজন। সন্ধ্যায় শহরের ছাতিপট্টি এলাকায় এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল ডাকাত ওই এলাকায় বেশকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে খান জুয়েলার্সে ঢোকে। এসময় স্বর্ণালংকার লুটে বাধা দিলে দোকানের কারিগর গোপালকে গুলি করে তারা। পরে আশপাশের লোকজন এক হয়ে এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় গুলিবিদ্ধ গোপাল। উৎস-ইন্ডিপেনডেন্ট...
নীলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নীলক্ষেতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

সারা-দেশ
রাজধানীর নীলক্ষেতে গাউছুল আযম মার্কেটের সামনে বাস চাপায় মারা গেছে এক কলেজছাত্র। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বাসা চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।নিহত সাজ্জাতুল ইসলাম এনামুল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার পিতার নাম শফিকুল ইসলাম। এনামুলের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়। এনামুলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছেন, ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে।...
বিএনএফ-এর সংবাদ সম্মেলনে হাতাহাতি, বহিষ্কার

বিএনএফ-এর সংবাদ সম্মেলনে হাতাহাতি, বহিষ্কার

সারা-দেশ, স্লাইড
রাজনৈতিক দল হিসেবে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে হাতা হাতি ও বহিস্কারের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলটির নিবন্ধন পরবর্তী পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে পদবি ও নাম ঘোষণা নিয়ে নেতাদের মধ্যে হাতা হাতির পর কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়।সংবাদ সম্মেলনে বিএনএফ-এর সভপতি আবুল কালাম আজাদ দলের নেতাদের নাম ঘোষণা করে পরিচিতি তুলে ধরেন। এ সময় অনুন্ঠানে উপস্থিত যুগ্ম আহবায়ক ও কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম ঘোষণা না করার কারণ জানতে চাইলে, সভাপতি তাকে চুপ থাকতে বলেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে সভাপতি আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে মোয়াজ্জেমকে তাৎক্ষণিক বহিস্কার করে তাকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দেন।এই নির...
ফেনী জেলা জাপা নেতাদের আসন্ন নির্বাচন উপলক্ষে এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত

ফেনী জেলা জাপা নেতাদের আসন্ন নির্বাচন উপলক্ষে এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত

সারা-দেশ
প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকালে আসন্ন সংসদ নিবাচন উপলক্ষে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলা উদ্দিন ফেনী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ দলীয় প্রধান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান গোলাম মাওলা ,ফেনী  জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন কেবিএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ ইসমাইল হোসেন খোকন, জেলা শ্রমিক পার্টির সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়্যারম্যান সরোয়ার জাহান, জেলা ছাত্র সমাজের উপদেষ্টা রহিমূল্লাহ শাহী রিনক, সদস্য সচিব আবু সুফিয়ান খান, সদরে উপজেলা সদস্য সচিব ওমর ফারুক প্রমুখ। এরশাদ এসময় জাতীয় পার্টির ফেনী জেলার কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে হাজী আলাউদ্দিনকে ফেনী সদর-২ আসন থেকে  মনোনয়ন পত্র সংগ্রহ করার নির্দশ দেন।  এবং আগা...
চট্টগ্রামের উত্তর জেলায় রোববার হরতাল

চট্টগ্রামের উত্তর জেলায় রোববার হরতাল

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় রোববার উত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। একইসঙ্গে শুক্রবার বাদ জুমা প্রতিটি মসজিদে দোয়া কর্মসূচি ও শনিবার উপজেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জামায়াত নেতা আমিনুলের জানাজার নামাজ শেষে বাড়বকুন্ড ঈদগাঁহ মাঠে উপজেলা জামায়াতের নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার দুপুর ২টার সময় থানা থেকে দেড় কিলোমিটার দূরে চোখ বাঁধা অবস্থায় জামায়াত নেতা মো. আমিনুল ইসলাম আমিনের লাশ পৌরসভাস্থ পন্থিছিলা এলাকায় কসাইখানার উত্তর পাশে খাদের মধ্যে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয় লোকজন ধারণা করেন তাকে ভোর রাতে মেরে ফেলা হয়েছে। তার মাথার পিছনে দুটি গুলি ও পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে রাতে প...
বুধ-বৃহস্পতিবার চট্টগ্রাম রুটে পরিবহণ ধর্মঘট

বুধ-বৃহস্পতিবার চট্টগ্রাম রুটে পরিবহণ ধর্মঘট

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ অন্তত ২০টি রুটে আগামী বুধ ও বৃহস্পতিবার পরিবহণ ধর্মঘট ডেকেছে আন্তঃজেলার বাস মালিক সমিতি। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর, আগুন ও পরিবহণশ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে আন্তঃজেলার বাস মালিক সমিতি সোমবার এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ জানান, দুপুরে সমিতির কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সাতটি সহযোগী সংগঠনের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।যানবাহন ও সড়ক নিরাপত্তারও দাবি করেছে সমিতি। দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে সমিতি।জামায়াতের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অন্তত ১২টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।গত শনিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতাকর...
সীতাকুণ্ডের সহিংসতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯০ কিলোমিটার যানজট

সীতাকুণ্ডের সহিংসতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯০ কিলোমিটার যানজট

সারা-দেশ, স্লাইড
তিলক বড়ুয়া॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াত সমর্থকদের সাথে পুলিশ-বিজিবি সংঘর্ষের কারণে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সিটি গেইট থেকে ফেনীর লালপোল পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। শনিবার মধ্যরাত থেকে সৃষ্ট এ যানজটের রবিবার বিকেল ৫টা পর্যন্তও কোনো সুরাহা হয়নি। ফলে যানজটের সাথে সাথে যাত্রী ও চালকদের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে যাত্রী ও চালকদেরকে রাস্তায় বিরক্তি নিয়ে ঘুরতেও দেখা গেছে। আবার কয়েকজন চালককে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে তপ্ত রোদ থেকে রক্ষা পেতে ও সময় কাটাতে গাড়ির নিচে গামছা পেতে বসে লুডু খেলতেও দেখা গেছে। দীর্ঘ এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সকল চেষ্টাই ব্যর্থ হচ্ছে। ফেনী থেকে কয়েকজন স্থানীয় অধিবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ি যানজটের কারণে আবার ঢাকার দিকেই ফেরত যাচ্ছে। জো...
বরিশালে ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ

বরিশালে ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বরিশালের কাউয়ার চরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হওয়ার জের ধরে, ১৬টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় লুটপাট ও ভাঙচুর চালানো হয়।বৃহস্পতিবার রাতে সংঘর্ষে আহত এক যুবক ঢাকায় নেয়া পথে মারা গেছে বোলে খবর  ছড়িয়ে পড়লে, চর আইচা গ্রামের লোকজন চর কাউয়া গ্রামে হামলা চালায় এবং বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়। দমকল কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামটিতে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।...