ফেনী প্রেস ক্লাব নির্বাচন-২০১৪ : বখতেয়ার মুন্না সভাপতি, শওকত মাহমুদ সম্পাদক
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী :
ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদ-২০১৪ এর নির্বাচনে সময় সংবাদের ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুন্না সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরণ পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ক্লাব মিলনায়তনে বিপুল উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহকারী সম্পাদক পদে দিগন্ত টেলিভিশনের ফেনী প্রতিনিধি ও দৈনিক দৃষ্টান্ত সম্পাদক দিলদার হোসেন স্বপন এবং কোষাধ্যক্ষ পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরটিভি ও দৈনিক যায়যায়দিন’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার ও সাপ্তাহিক বর্ণমালা এবং মাসিক সরাসরি পত্রিকার সম্পাদক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সমান সংখ্যক ভোট পান। আজাদ মালদারের স্বেচ্ছা সমর্থনে তাহের ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এর আগে একাধ...







