আধুনিক ঢাকায় থাকছে যা যা
নাগরিক সেবা ও সুযোগ-সুবিধার দিক দিয়ে রাজধানী ঢাকাকে আধুনিক নগরীরূপে গড়ে তুলতে কাজ করছেন ঢাকার দুই নগরপিতা। ঘন জনবসতিপূর্ণ এ নগরীর বর্জ্য, যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং সৌন্দর্যবর্ধনের জন্য সময়োপযোগী কর্ম-পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা।
এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার প্রধান সড়কে সোডিয়াম বাতির বদলে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি সড়ক বাতি লাগানো, প্রতি ওয়ার্ডে সিসি টিভি ক্যামেরা বসানো, বিলবোর্ডের বদলে ডিজিটাল স্ক্রিন ডিসপ্লে স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সেকেন্ডারি স্টেশন তৈরি, গ্রিন ঢাকার জন্য ফুটওভার ব্রিজে ফুলের গাছ লাগানো, যানজট কমাতে বিভিন্ন পয়েন্টে ইউলুপ তৈরি এবং রিকশা লেন তৈরিসহ আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এ ছাড়া যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও উড়াল সেতু তৈরির কাজও চলছে সমানতালে। রাজধানীর কারওয়ানবাজার থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে রাত...


