মীরসরাইয়ে জগন্নাথ ধাম মন্দিরের শতবর্ষ পূর্তি উৎসব
নিজস্ব প্রতিনিধি ॥
চট্টগ্রামের মীরসরাইয়ে আবুতোরাব শ্রীশ্রী জগন্নাথ ধাম, শিব মন্দির ও কালী মাতা বিগ্রহ বাড়ীর ৫দিন ব্যাপী (১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত )শতবর্ষ পূতি উৎসব বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ। পরে আলোচনা সভায় জগন্নাথ ধাম শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক মনোরঞ্জন দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব বিনয় ভূষণ বণিকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি জিতেন্দ্র প্রসাদ নাথ (মন্টু), চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিহির কান্তি নাথ, ১১নং মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে ‘জগন্নাথ শতাব্দী’ নামক স্মারকগ্...







