Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি পরীক্ষা-১৭ এর ফরম বিতরন শুরু

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি পরীক্ষা-১৭ এর ফরম বিতরন শুরু

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
“কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি,সুশিক্ষিত মীরসরাই গড়ি”এই স্লোগানকে বুকে লালন করে মীরসরাইয়ের সবচেয়ে বড় শিক্ষাবান্ধব সংগঠন “প্রজন্ম মীরসরাই” প্রতি বারের মত এবারও প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ আয়োজন করতে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতি বছরই নতুন রেকর্ড গড়ছে সংগঠনটি। সংগঠনটি প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষার অায়োজন করে থাকে।সংগঠনটির সভাপতি রাজিব চন্দ্র দাস এর সাথে কথা হলে উনি জানান, “মীরসরাইয়ের সেরা সংগঠন প্রজন্ম মীরসরাই তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে সেরা সংগঠন হিসেবে ভূষিত হয়েছে প্রজন্ম মীরসরাই, আমরাই মীরসারইতে সবচেয়ে বড় পরিসরে সমগ্র উপজেলা জুড়ে সকল স্কুর/মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মেধাবৃত্তির আয়োজন করি। এবার আমরা আমাদের অতীতের সকল রেকর্ডকেও ছাড়িয়ে যাব বলে আশাবাদী” তাছাড়া তিনি প্রতিটি শিক্ষার্থী,অভিভাবক...
বাঁশখালীর ভাড়া নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট চালু

বাঁশখালীর ভাড়া নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট চালু

বিশেষখবর, সারা-দেশ
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কে বাস মালিক সমিতির সিন্ডিকেট ভাড়া নৈরাজ্যে অতিষ্ট দক্ষিণ চট্টগ্রাম তথা বাঁশখালীর সাধারন যাত্রীরা। এই নিয়ে বিগত সময়ে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানা হলেও নৈরাজ্যের হয়নি কোন সুরাহা। এই দিকে “ন্যায্য ভাড়ায় বাড়ী ফেরার দাবীতে গত ঈদের আগে (৩০শে আগস্ট) বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান চৌধুরীকে ৭দফা দাবির ভিত্তিতে স্মারক লিপি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে (১০সেপ্টেম্বর) রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত ভাড়ার বিরোদ্ধে প্রথমবারের মতো মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ পরিবহনের ১টি বাস, আনোয়ারা স্পেশাল সার্ভিসের ১টি সহ বাঁশখালী স্পেশাল সার্ভিসের ২টি বাসকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ারা-বাঁশখালী বাস মা...
মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আমিরাত সংস্করণ, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার (৯ সেপ্টেম্বর) বন্যাদুর্গত গাইবান্ধা জেলার সদর উপজেলার কাউন্সিলর বাজার এবং সোয়াঘাটা উপজেলার উল্লাসোনাতলী বাজারে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল মোস্তফা চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক এম.এ তাহের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মুসলিম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল আলম ভূঁইয়া প্রমুখ। প্রায় ৯ শতাধিক লোকের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা...
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয়-মাজারুল্লাহ মিয়া

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয়-মাজারুল্লাহ মিয়া

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ আজ (১০ আগষ্ট) রবিবার মীরসরাই উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার পূর্ণনির্মান শুভ উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবাল ভৌমিক এর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং শহীদ মিনার প্রকল্পের নির্বাহী পরিচালক মাজারুল্লাহ মিয়া। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ্ , নুরুল আলম, মহিলা ইউপি সদস্য জরিনা বেগম সহ প্রমুখ। প্রধান অতিথি মাজারুল্লাহ মিয়া বলেন শহীদের স্মরনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা একান্ত বাঞ্ছনীয় তাহলে জ্ঞান আর্জনের মাধ্যমে শহীদের প্রতি পুর্ণ শ্রদ্ধা প্রর্দশন হবে। উক্ত অনুষ্ঠানে শহীদের স্মরণ করে সংঙ্গী...
মীরসরাইয়ে বর্জ্রপাত প্রতিরোধে তালের আটি রোপন কর্মসুচি উদ্বোধন-(ভিডিও সহ)

মীরসরাইয়ে বর্জ্রপাত প্রতিরোধে তালের আটি রোপন কর্মসুচি উদ্বোধন-(ভিডিও সহ)

প্রথম পাতা, ভিডিও, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ সম্প্রতি দেশে বর্জ্রপাত বৃদ্ধি ও এর প্রতিকার হিসেবে তালগাছ রোপনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর মীরসরাই উপজেলার একটি সংগঠন গ্রামের বিভিন্ন পতিত স্থানে, রাস্তার ধারে ব্যাপক ভাবে তালগাছ রোপন ও উদ্বুদ্ধকরণের এক কর্মসূচির উদ্বোধন করে। সংগঠনকি প্রাথমিক পর্যায়ে একদিনে ৫০০ তালের আটি রোপন করে । এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে উক্ত কর্মসূচি মাসব্যাপী চলমান রাখবে বলে জানায়। ‘একটি করে তালগাছ, কমাবে বর্জ্রপাত’ এই স্লোগানকে সামনে রেখে অদম্য-২০০৫ এর আয়োজন এবং অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যবস্থাপনায় মীরসরাইতে প্রকৃতি বান্ধব এক অনন্য আয়োজন করলো সংগঠনটি। উক্ত তালের আটি রোপন এর উক্ত কর্মসুচি উদ্বোধনের পূর্বে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাডীয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৮ সেপ্টম্বর (শুক্রবার) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সভাপতি...
ঈদের ছুটিতে মিলন মেলায় পরিনত মীরসরাই পর্যটন কেন্দ্রগুলো

ঈদের ছুটিতে মিলন মেলায় পরিনত মীরসরাই পর্যটন কেন্দ্রগুলো

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম.ইমাম হোসেন, মীরসরাইঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে হাজারো প্রাণের মিলনের ছন্দ। ঈদের ছুটিতে উৎসব হবে না তা কি করে হয়। তাইতো বৃষ্টি উপেক্ষা করেই ঈদ-উল-আজহার ছুটিতে হাজারো প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছে মীরসরাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলো। কেউবা তুলছেন সেলফি, কেউবা নিজ ও প্রিয়জনের ছবি ক্যামেরাবন্দি করছেন নিজের মোবাইল ফোনে। ঈদের ছুটি পেয়ে স্বপরিবারে আবার কেউবা বন্ধু-বান্ধব সাথে নিয়ে ছুটে এসেছেন পর্যটন কেন্দ্রগুলোতে। উপজেলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে মহামায়া ইকোপার্ক, খৈয়াছড়া ঝর্না, নাপিত্তাছড়া ঝর্না, রুপসী ঝর্না, বাওয়াছড়া, মুহুরী প্রজেক্ট, নির্মানাধীন ইকোনোমিক জোন এরিয়াগুলোতে সব বয়সী পর্যটকরা ভিড় করছেন। এই পর্যটন কেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের। মীরসরাইয়ে এই কেন্দ্রগুলো পর্যটকদের কাছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্ক নামে পরিচি...
মীরসরাইয়ে যুবলীগ নেতা খুন

মীরসরাইয়ে যুবলীগ নেতা খুন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক ফজলুল করিম ফজলু কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫সেপ্টেম্বর) দুপুরে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকায় দমদমা রাস্তার উপর তাকে কুপিয়ে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার তার মৃত্যু ঘটে। সে ফরফরিয়া গ্রামের সফি মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে দমদমা রাস্তার উপর ফজলুল করিম উপর হামলা করে। এসময় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মীরসরাই উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ফজলু যুবলীগের রা...