বারইয়ারহাট স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত পেয়ার সভাপতি, আজাদ সম্পাদক
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বারইয়াহাট পৌরসভার স্বর্ণ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লাকী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন পেয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছন আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। এছাড়াও বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে সঞ্জয় বনিক। ৪ ঠা নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রোজ গার্ডেন হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মীরসরাই উপজেলা বণিক সমিতির সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক দুলাল বণিক, সদস্য গোপাল পাটোয়ারী, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ। রিটার্ণিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, বারইয়ারহাট কলেজের সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা কামাল পাশা। সকা...







