মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি খালি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৬টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
হাইতকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডেও সদস্য (মেম্বার) স্বরোজ প্রিয় বড়–য়া জানান, ভোর ৬টায় বিদ্যুতের শর্টশার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে বিপুল ও বিজয় বড়–য়ার মার্কেটের একে একে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন রাজু কর্মকারের মাতৃ মেডিকেল হল, সুজন বড়–য়ার শুটকির দোকান, শালিন বড়–য়ার ঐশি ইলেকট্রিক এন্ড মাইক সার্ভিস, মৃনাল বড়–য়ার ষ্টেশনারী, শ্রীমান কর্মকারের মাইকের দোকান, ঝুলু বড়–য়ার ইলেকট্রিক দোকান, সুজন দে’র ট্রেইলার্স দোকান ও একই মার্কেটের একটি খালি দোকান পুড়ে ছ...







