মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে সেগুন বাগিচায় ডেকে এনে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের বহি:প্রচার অনুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ বিষয়ে বলা হয়, বিজিবি টহল টিমের ওপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণ ও এক সদস্যকে আটকের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে তাকে একটি কূটনৈতিক পত্রও দেয়া হয়। রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছার পর সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার) মুস্তফা কামাল তার সঙ্গে কথা বলেন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে আটক বিজিবি সদস্য মিজানুর রহমানকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য ঘটনটির তদন্ত দাবি করা হয়েছে...







