আজ পবিত্র শবে বরাত
ভাগ্য রজনী হিসেবে পরিচিত পবিত্র শবে বরাত আজ সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ ও বাড়িতে নামাজ আদায়, পবিত্র কোরান পাঠ এবং আল্লাহর রহমত ও নিজেদের, তাদের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব এবং সর্বোপরি দেশ ও মুসলিম উম্মাহর, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন।
শবে বরাতকে অত্যন্ত পবিত্র তিন রজনীর একটি মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে, ওই রাতে মহান আল্লাহ পরবর্তী এক বছরের জন্য সব মানবকূলের 'রিযিক' দান করে তাদের ভাগ্য নির্ধারণ করে দেন।
এ রাতে সারা দেশের মুসল্লিরা তাদের মৃত্যুবরণকারী প্রিয় মানুষদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অনেকে মাজারও জিয়ারত করেন।আগামীকাল বিকেলে সারা দেশে গ্রামে ও শহরে হাতে বানানো চালের রুটি, মাংস ও হালুয়া তৈরি হবে।এ উপলক্ষ অনেক মুসল্লিরা চার দিন রোজা পালন করেন। তারা পাড়া-প্রতিবে...







