Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

৫৮ রানে অল আউট বাংলাদেশ: সিরিজ জিতলো ভারত

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
হতাশ করলো বাংলাদেশ দল। ১০৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৮ রান করে অলআউট বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ভারত। এক কথায় বিফলে গেলো তাসনিমের অভিষেক ম্যাচে ৫ উইকেট নেয়ার রেকর্ড। বোলরাররা যা করে দেখালো তার জবাব দিতে না পেরে বাংলাদেশকে লজ্জায় ডুবালো ব্যাটসম্যানরা। আর এ হারের মাধ্যমে ভারতের দ্বিতীয় শেণীর টীমের কাছে ওয়ানডে সিরিজও হাতছাড়া করলো টাইগাররা।৪৭ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ে আনন্দে আত্মহারা সুরেশ রায়নার দল।খেলার শুরুতে প্রথম তিন ওভারে প্যাভিলিয়নে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার। প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন তামিম ইকবাল।ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও তামিমকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহিত শরমার প্রথম ওভারের দ্বিতীয় বলে সাহার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ও দলীয় ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তৃতীয় ও মোহিত শরমার দ্বিতীয় ওভারের শেষ বলে তামিমের পথে হাটলেন এনামুলও। কোন...

রমনা বোমা হামলার মামলার রায় ২৩শে জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
দীর্ঘ তের বছর পর রায় ঘোষণার দিন ধার্য্য করা হলেও গতকাল রমনা বটমূলে বোমা হামরার মামলার রায় ঘোষণা করা হয়নি। রায় প্রস্তুত করা হয়নি মর্মে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আগামী ২৩শে জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জনাকীর্ণ আদালতে উল্লেখ করেন। এর আগে গত ২৮শে মে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই বিচারক গতকাল (সোমবার) রায় ঘোষণা করা হবে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ই এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এরপর হাসপাতালে মারা যান আরও একজন। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন অনেকে। দীর্ঘদিন এ মামলাটির সঠিক কোন তদন্ত করা হয়নি। এ মামলায় সাতবার তদন্ত কর্মকর্তার পরিবর্তন করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ই এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদ...
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে কলকাতার পুলিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নূর হোসেনের নেটওয়ার্কের খোঁজে মাঠে নেমেছে কলকাতার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গ্রেপ্তার ছাড়া আরও দুই ব্যক্তি বাংলাদেশ থেকে নূর হোসেনের সঙ্গে কলকাতায় প্রবেশ করে। তারা সহ নূর হোসেন স্থানীয়ভাবে কাদের সঙ্গে যোগাযোগ করেছে, কাদের আশ্রয়ে ছিল, অর্থের যোগান দেয় কারা- এসব প্রশ্ন সামনে রেখে তদন্তে এগোচ্ছে কলকাতা পুলিশ। নূর হোসেন ও তার সঙ্গীদের জেরা করে যে সব তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। নূর হোসেন ও তার সঙ্গীদের কাছে পাওয়া ১১টি সিম কার্ডের কল লিস্ট বের করা হয়েছে। এই কল লিস্ট অনুযায়ী তারা গত দু’মাসে কার কার সঙ্গে যোগাযোগ করেছে তা খতিয়ে দেখার জন্য এটিএসের তিন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। গত রোববারই দুই সঙ্গীসহ নূর হোসেনকে বাগুইআটি থানা থেকে সরিয়ে নিয়ে উত্তর বিধাননগর থানার অ্যান্টি টেররিস্ট সেলের লকআপে রাখা হয়েছে। সোমবার বিধাননগর কমিশ...
ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের

ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের

সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতে ফের বাড়তে চলেছে পেঁয়াজের দাম। নাসিকের আড়তে লাগাতার ধর্মঘটের জেরে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।কেন্দ্রে নয়া সরকার ক্ষমতায় আসার আগে থেকেই সুদিনের স্বপ্ন দেখেছিলেন দেশবাসী। কিন্তু বাস্তবে কিছুটা হলেও খানিক ফিকে গৃহস্থের খোয়াব। এর সাম্প্রতিক সংযোজন পেঁয়াজের দামে আগুন লাগার অশনি সংকেত। কয়েক দিন ধরেই দেশের বৃহত্তম পেঁয়াজ বাজার বলে পরিচিত মান্ডিতে কেনা-বেচা বন্ধ রয়েছে। তাই বাজার পর্যবেক্ষকদের ধারণা, অচিরেই বাড়তে চলেছে পেঁয়াজের দাম।মালবাহকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই অশান্ত মান্ডি বাজার। ধর্মঘটী শ্রমিকদের দাবি, দীর্ঘ দিন তাঁদের রেট বাড়ানো নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি। আর এর ফলে কোনো আড়তেই পেঁয়াজ বেচা-কেনা চলছে না। মান্ডি বাজার থেকে সারা দেশে পেঁয়াজ পৌঁছায়। আচমকা সেই জোগানে কমতি দেখা দেওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই ম...
স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বৃষ্টিতে যখন খেলা বন্ধ ছিল ঠিক তখনই ঘটে ঘটনাটি। খেলা দেখতে এসেছিলেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদল বখাটে তরুণ দর্শক শিশিরকে দেখে উত্তক্ত করতে শুর করে। আর স্ত্রীর এমন অপমানে মাঠে বসে থাকেননি সাকিব। তিনি সেই ৭/৮ জন তরুণকে পিটিয়েছেন। দিয়েছেন কিল, লাথি, চড় ঘুষিও। মূল ভি আইপি গ্যালারিতে বসে থাকা অবস্থায় শিশিরের সঙ্গে অশোভন আচরণ করছিল সেই তরুণরা। বৃষ্টির ফাঁকে সাকিব সেখানে শিশিরের খোজ নিতে গেলে সেখানে শিশির সাকিবের কাছে নালিশ করেন। পরে তাদের বিসিবি’র অফিস কক্ষে ডেকে নিয়ে ধোলাই দেয়া হয় বলে জানা গেছে।...
কালশীতে ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

কালশীতে ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

জাতীয়, সংবাদ শিরোনাম
শবেবরাতের রাতে বাজি ফুটানোর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীর কালশীতে ত্রিমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ ও গুলিতে একই পরিবারের চারজনসহ ১০ জন মারা গেছেন। এদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। এসময় তিনজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার ফজর নামাজের পর এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ৩টায় সমঝোতা বৈঠকের পর বিহারী ক্যাম্প থেকে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।নহতরা হলেন- আশিক (২৬), শাহনারা (২৩), লালু (১০), ভুলু (১০), মারুফ (০১), বেবী (৩০), রোকসানা (১৬), আফসানা (১৮) ও ফারজানা (২৩)। এছাড়া মো. আজাদ (৩৫) নামে গুলিবিদ্ধ একজন ঢামেক হাসপাতালে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পরপরই বিহারি পল্লীর কয়েক তরুণ বাজি ফোটালে প্রথমে নিজেদের দুই পক্ষে ও পরে স্থানীয়দের সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। এ সময় পুলিশ এগিয়ে এলে ওই তরুণদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ খবর...
রাজধানীতে ১০০ টন আম ও ১০০ ঝুড়ি লিচু ধ্বংস

রাজধানীতে ১০০ টন আম ও ১০০ ঝুড়ি লিচু ধ্বংস

সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে ফরমালিনযুক্ত ১০০ টন আম, ১০০ ঝুড়ি লিচু, ২০ মণ জাম ও ৪ টন পাকা পেঁপে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার ভোরে ফরমালিন রোধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে আসা এ সব ফল ভ্রাম্যমাণ আদালত ধ্বংস করেন। এ সময় ৩ জনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে আসা ফল পরীক্ষা করে ফরমালিনের মাত্রা নির্ণয় করা হয়। এর মধ্যে আমে ৭ থেকে ১৪৩ পিপিএম, লিচুতে ১০-৬০ পিপিএম, জামে ২০-৩০ পিপিএম, পেঁপে ১৫-১৮ পিপিএম ফরমালিন পাওয়া যায়। সহনীয় মাত্রা দশমিক শূন্য ৫ পিপিএম। গাবতলীতে আসা আমের ট্রাকগুলোর মধ্যে শতকরা ২৫ ভাগ ট্রাকে আমের ফরমালিন পাওয়া যায়নি। এসব আম কাঁচা ছিল। তবে শতভাগ লিচু ও জামে ফরমালিন পাওয়া গেছেভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা স...
তিন দফা পতাকা বৈঠকেও বাংলাদেশিকে ছাড়েনি বিএসএফ

তিন দফা পতাকা বৈঠকেও বাংলাদেশিকে ছাড়েনি বিএসএফ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজ বাড়ি থেকে এক বাংলাদেশীকে আটক করে নিয়ে যাওয়ার তিন দিনে তিন দফা পতাকা বৈঠকের পরও তাকে ছাড়েনি ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশি নাগরিক জনু মিয়াকে (৫০) বুধবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিকেলে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে তিন দফা পতাকা বৈঠকের পরও জনুকে ফেরত দেয়নি বিএসএফ। জনু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জনু মিয়ার নিজস্ব কোনো বাড়ি নেই। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের দুই হাজার ৫২ পিলার সংলগ্ন ফায়েজ মিয়ার বাড়িতে থাকেন। গত বুধবার রাতে তিনি বাড...