Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

এইচ টি ইমামের সংবাদ সম্মেলন জনগণ বিশ্বাস করেনি : ফখরুল

এইচ টি ইমামের সংবাদ সম্মেলন জনগণ বিশ্বাস করেনি : ফখরুল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদ সম্মেলনে এইচ টি ইমামের দেওয়া বক্তব্য জনগণ বিশ্বাস করেনি। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাঁর (এইচ টি ইমাম) বক্তব্যে নির্বাচন কমিশন রায় কীভাবে উল্টে দিয়েছে, তা প্রমাণিত হয়েছে। কীভাবে বশংবদ নির্বাচন কমিশন দিয়ে ও দলের লোকজনের মাধ্যমে মোবাইল কোর্ট বসিয়ে একতরফা নির্বাচন করেছেন, তাও প্রমাণ হয়েছে। সুতরাং এইচ টি ইমামের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না। তিনি বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। পতন যখন শুরু হয়, তখন চারিদিক থেকে তা আসে। আওয়ামী লীগের পতন শুরু হয়েছে। সর্বশেষ তাদের ইমামের কথায় জারিজুরি সব বের হয়ে এসেছে। যদিও গত...
বাংলাদেশ ৪৬ ভারত ১৪ জঙ্গির তালিকা দিয়েছে

বাংলাদেশ ৪৬ ভারত ১৪ জঙ্গির তালিকা দিয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ’র কাছে ৪৬ সন্ত্রাসী ও জঙ্গির তালিকা দিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে দেয়া হয়েছে ১৪ জনের তালিকা। বাংলাদেশের পক্ষ থেকে দেয়া তালিকার বেশির ভাগই শীর্ষ সন্ত্রাসী। আর জঙ্গিদের মধ্যে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি ও হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ- হুজিবি’র কয়েকজন সদস্যের নামও রয়েছে। অপরদিকে ভারতের পক্ষ থেকে দেয়া ১৪ জনের তালিকার সবাই জঙ্গি সদস্য। যার মধ্যে তিন জনকে দুই দেশের গোয়েন্দা সংস্থা হন্যে হয়ে খুঁজছে। গত ২রা অক্টোবর ভারতের পশ্চিবঙ্গের বর্ধমানে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তির মৃত্যুর পর গোয়েন্দা কর্মকর্তারা সেখানে বাংলাদেশের জেএমবি সদস্যদের বড় ধরনের নেটওয়ার্কের বিষয়টি জানতে পারেন। বর্ধমানের বিস্ফোরণের পর ঘটনার তদন্তে নামে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ। প্রাথমিক তদন্তে তারা জানতে প...
এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিদ্যুতের খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিনটি বিতরণ সংস্থা। ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে। গত সোমবার সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পৃথক পৃথকভাবে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বিদ্যুতের খুচরা মূল্য ১৫ থেকে ১৮ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হয়েছে। এর আগে গত মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠায় বিইআরসিতে। পিডিবি উৎপাদন পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। গ্যাসের দাম বাড়ানোর বিষয়টিও বিইআরসিতে প্রক্রিয়াধীন। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের প্রতি ১০০০ ঘনফুটের দাম ৭৯ দশমিক ৮২ টাকা থেকে ৮৪ টাকা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। গ্যাসের দাম বাড়...
তারেকের বিরুদ্ধে সমন জারি

তারেকের বিরুদ্ধে সমন জারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে, বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় আজ সোমবার তারেকের বিরুদ্ধে মানহানি মামলাটি করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. মনির খান।...
ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

ভারতের এনআইএ প্রতিনিধি দল ঢাকায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত তথ্য উৎঘাটন করতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এনআইএর দুই সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুইজনও সোমবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন বলে জানা গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে এনআইএ প্রতিনিধি দল।...
আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: এইচ টি ইমাম

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: এইচ টি ইমাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে দেওয়া আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম এ কথা বলেন। এইচ টি ইমাম বলেন, আমার বক্তব্য ছিল ৪৭ মিনিট। খণ্ডিত বক্তব্য প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে কোন পরিস্থিতিতে আমি কোন কথা বলেছি। এসময় তিনি সামগ্রিকভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। সেইসঙ্গে একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন। উল্লেখ্য, এইচটি ইমাম গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, "নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব ...

বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ড পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পুন:নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছে। আজ ১৭ই নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় মীরসরাই উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দেন বারইয়ারহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাঈনউদ্দিন লিটন। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ করে বলেন ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা প্রকাশ্যে সাধারণ ভোটার ও সাধারণ বিএনপি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, পুলিশ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করছেন। খুরশিদ আলম ও আলমগীর রাসেল নামে দুই বিএনপি’র কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভ...
ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ জানুয়ারি

ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ জানুয়ারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এ শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন।...