জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়
বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ২৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে এসে ৪২ ওভার ১ বলে ১৯৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব এই ম্যাচে শতকের পাশাপাশি চার উইকেট তুলে নেন।
২৮২ রানের জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে আসেন ১৪০টি ওয়ানডে খেলা হ্যামিলটন মাসাকাদজা এবং ১৯টি ওয়ানডে খেলা সিকান্দার রাজা। কিছুটা হাত খুলে খেলা এ জুটি ভাঙতে ভূমিকা রাখেন সাকিব আল হাসান। অষ্টম ওভারের তৃতীয় বলে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজাকে। এক বল পরেই সাকিব ফেরান সিবান্দাকে।
দুই উইকেট পতনের পর ব্যাটিং ক্রিজে জুটি বাঁধেন মাসাকাদজা-টেইলর। ৪৫ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তারা। মাহামুদুল্লাহর বলে এলবির ফাঁদে পড়ে ৪২ রান করা মাসাকাদজা সাজঘরে ফেরেন। এরপর জিম্বাবুয়ে শিবিরে আবারো হানা দেন মাহামুদুল্লাহ। মাসা...







