Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

গণতন্ত্র আবারও গভীর খাদে: খলেদা জিয়া

গণতন্ত্র আবারও গভীর খাদে: খলেদা জিয়া

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দু:শাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীকাল শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন তিনি। ডা. মিলনের শাহাদৎ ...

শেখ হাসিনাকে আমন্ত্রণ মমতার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী বিশ্ব বঙ্গ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেন কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে আগত সেদেশের সংসদ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে আমার নবান্নে সাক্ষাৎ হয়েছে। ওদের মাধ্যমে বিশ্ববঙ্গ সম্মেলনে সেদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ সরকার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমরা খুশি হব। আগামী বছরের ৭ জানুয়ারী থেকে কলকাতায় শুরু হচ্ছে এবারের বিশ্ব বঙ্গ সম্মেলন। দেশ-বিদেশের শিল্পপতিদেরও এই মহাসম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে। এদিকে নবান্নে সূত্রে খবর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কলকাতা বিশ্...
লতিফ ছিদ্দিকী গ্রেফতার হওয়ায় হরতাল প্রত্যাহার

লতিফ ছিদ্দিকী গ্রেফতার হওয়ায় হরতাল প্রত্যাহার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব ও দলের সদস্য পদ হারানো বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ ছিদ্দিকী  গ্রেফতার হওয়ায় পূর্বঘোষিত বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ এক ঘোষণায় একথা জানিয়েছে ইসলামী এই জোটটি। সেপ্টেম্বরে নিউইয়র্কে এক অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে চরম বিতর্কের মধ্যে পড়েন। এর জেরে আওয়ামী লীগ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের দলীয় সদস্যপদ দুটোই হারাতে হয় লতিফ ছিদ্দিকীকে। এমনকি এ ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র থেকে দেশে না ফিরে সরাসরি ভারতের কলকাতার ফ্লাইট ধরেছিলেন তিনি। সেখানে দেড় মাস থাকার ২৩ নভেম্বর রাতে ঢাকায় ফিরেন আওয়ামী লীগের এই সাংসদ। তার দেশে ফেরার খবরে ইসলামি দলগুলো ফের ফুঁসে উঠে। ...
লতিফকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতাল

লতিফকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেফতার না করা হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট। আজ সোমবার দুপুরে হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা পৃথক পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমেদ এবং ইসলামী ঐক্যজোটর যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ ওয়াসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দুপুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির শাহ আহম্মদ শফী ও মহাসচিব জোনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।...
মোবারকের মৃত্যুদণ্ড

মোবারকের মৃত্যুদণ্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার মোবারক হোসেনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত এই ট্রাইব্যুনাল গতকাল জনাকীর্ণ আদালতে মোবারকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। প্রসিকিউশনের দাখিলকৃত ৫টি অভিযোগের মধ্যে ২টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রথম অভিযোগে ফাঁসি ও তৃতীয় অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন ট্রাইব্যুনাল। দাখিলকৃত অপর তিনটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এসব অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ক...
লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিমানবন্দর থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। একই দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ।রবিবার রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে দুই মুখপাত্র এ ঘোষণা দেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের ফোনে বলেছেন, লতিফ সিদ্দিকীকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা না হলে এই মুহূর্ত থেকে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশেল সদস্য সচিব মুছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, লতিফ সিদ্দিকীকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন করা হবে। নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে এ বিবৃতি দিয়েছেন তারা। এর কিছুক্ষণ পরই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে দেশের মাটিতে নামতে দেওয়া হলে ঢাকা ঘেরাও এব...
খালাস চেয়ে আপিল করছেন নিজামী

খালাস চেয়ে আপিল করছেন নিজামী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে আপিল আবেদনের প্রস্তুতি নেয়া হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।...
জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জঙ্গিবাদের উত্থান হয়েছিল আওয়ামী লীগের আমলে। অথচ এখন বিএনপিকে নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।' আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। 'বিএনপি জঙ্গিবাদী সংগঠন' তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে ফখরুল বলেন, 'আপনি (ইনু) অতীত ইতিহাস একেবারেই ভুলে গেছেন। সেই সঙ্গে তো জনগণকেও ভুলিয়ে দিতে চান। কিন্তু আপনারাই জঙ্গিবাদ শুরু করেছিলেন। আপনার আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠন করে ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছিলেন। এর জন্য আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।' আওয়ামী লীগকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আখ্যায়িত করে তিনি বলেন, 'অস্ত্র তাদের হাতে, বোমা মারছ...