Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে পুলিশের বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক [প্রশাসন] এ কে এম শহীদুল হককে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র বতর্মান কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক করা হয়েছে। আর ডিএমপি'র নতুন কমিশনার হয়েছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।...
আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে  মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। কড়া নিরাপত্তার মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক। আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছে। এরমধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে একাত্তরে নির্যাতিতা নারীদের যথাযথ সম্মান ও তাদের বিষয়টি স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়। রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সহিংস কর্মসূচি কাম্য নয় বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আজহারুল ইসলাম বিচারকদের উদ্দেশ্য করে বলেন, এটা ফরমায়েশি রায়। আমি নির্দোষ। আল্লাহর আদালতে ...
বুধ-বৃহস্পতি জামায়াতের হরতাল

বুধ-বৃহস্পতি জামায়াতের হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার দুপুরে এ‌ই রায়ে আজাহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। তারই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হচ্ছে বলে নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র। কিছুক্ষণের মধ্যেই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেই জানায় সূত্রটি।...
ডিজিটাল ইউনিভার্সিটি আইন অনুমোদন মন্ত্রিসভায়

ডিজিটাল ইউনিভার্সিটি আইন অনুমোদন মন্ত্রিসভায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণায় গাজীপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ জন্য 'ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪'-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোমবার এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।তিনি বলেন, কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে মন্ত্রিসভা 'ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪'-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে তা চূড়ান্ত অনুমোদনের সময় আইনের খসড়ায় প্রতিফলিত করার নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা।...
ফেনীর একরাম হত্যা মামলার আসামি নাতি আরিফ গ্রেপ্তার

ফেনীর একরাম হত্যা মামলার আসামি নাতি আরিফ গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আরিফুর রহমান ওরফে নাতি আরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর অধীন ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের সদস্যরা ফেনী সদরের একাডেমী এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. আব্দুস সালাম কালা মিয়ার ছেলে বলে জানায় র‌্যাব। স্থানীয়ভাবে আরিফ যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।র‌্যাব-৭ এর অধীন ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. মোবাশ্বের হোসেন 'কালের কণ্ঠকে' জানান, একরাম হত্যার পর নাতি আরিফ পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। র‌্যাব কর্মকর্তা জানান, রাতে তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আও...
কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৬

কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৬

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর কমলাপুরে কন্টেইনার ডিপোতে কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগজ্ঞ থেকে দ্রুতগামী একটি ট্রেন কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদের মধ্যে একজনের নাম মজিবুর রহমান (৫০), তিনি গার্মেন্ট পার্টস ব্যবসায়ী। তার বাসা মিরপুরে। তবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে অজ্ঞাত এক তরুণীসহ তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন - আনসার সদস্য মিজানুর রহমান, বাবুল হোসেন (৩৫), ব্যবসায়ী মুজিবুর রহমান (৪০), আলম...
দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এ লক্ষ্যে প্রতিটি গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার হচ্ছে। দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত আবাসন এবং আগামি প্রজন্মের বাসযোগ্য নগর ও গ্রাম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। রোববার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে সুপরিকল্পিত গৃহায়ন এবং নগরায়নের পাশাপাশি সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে।তিনি বলেন, আইন লংঘন করে আবাসিক এলাকায় হাসপাতাল নির্মাণ করা হয়েছে। যা স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে। আবাসিক এলাকায় কোন হাসপাতাল ও স্কুল নির্মাণের অনুমতি দেয়া হবে না।এ সময় রাজধানী...
৩ দিনের রিমান্ডে যুবদল সভাপতি আলাল

৩ দিনের রিমান্ডে যুবদল সভাপতি আলাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ রবিবার এই রিমান্ড মঞ্জুর করেন।বকশীবাজারে সংঘর্ষের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস আজ আলালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। অন্যদিকে আলালের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে সুস্থতা সাপেক্ষে আলালকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার ও আশেপাশের এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা মেডিকেলের সামনে সাংসদ ছবি বিশ্বাবেসর ওপর হামলা চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার ...