ফাইনালে বাংলাদেশ
চাইনিজ তাইপের রেফারি ইয়ুং মিং সুং শেষ বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে চিৎকারে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। দর্শকদের আনন্দে ভাসিয়ে মাঠে উল্লাসে মেতে ওঠেন লাল-সবুজের গৌরবগাঁথা ফুটবলাররা। পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এমন উৎসবের আবহ শেষ কবে দেশের ফুটবলে এসেছিল তা হয়তো অনেকেরই অজানা। আনন্দের আতিশয্যে উপমন্ত্রী আরিফ খান জয়ের কোলে ওঠে গেলেন অধিনায়ক মামুনুল।কথা রাখলেন মামুনুলরা। প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এখন শিরোপা স্বপ্ন পূরণের আরও কাছে লাল-সবুজরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।দুই যুগেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ফুটবল আসরের ...







