Saturday, September 12Welcome khabarica24 Online

মালয়েশিয়ায় ট্রলারডুবিতে বাংলাদেশি নিহত

psiloteres_kataskeyes_5_61037

 

মালয়েশিয়ার কুচিংশাভা এলাকায় সাগরে ট্রলারডুবিতে আবুল কালাম শেখ (৪৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী আসমা বেগম এ তথ্য নিশ্চিত করেন। তার বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। আসমা বেগম জানান, দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়া যান কালাম শেখ। সেখানে তিনি জাহাজে মাটি কাটার কাজ করতেন। বুধবার ট্রলারযোগে জাহাজের মাটি আনতে গেলে কালাম শেখ ডুবে মারা যান। আর এ কথা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মালয়েশিয়া থেকে কালাম শেখের এক সহকর্মী (ভারতীয় নাগরিক) ফোনে আসমাকে জানান।তিনি আরও জানান, তার স্বামী যে কোম্পানির অধীনে কাজ করতেন, সেখান থেকেও বৃহস্পতিবার বিকেলে তাকে ফোন করে স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।