বর্ষবরণে শ্লীলতাহানি তদন্তে ২ কমিটি
পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটি কমিটি পুলিশের দায়িত্বে অবহেলা ও অপর কমিটি যৌন হয়রানির তদন্তের বিষয়ে তদারক করবে। অপরদিকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে ৫ জন বখাটের মুখ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। ছবিগুলো অস্পষ্ট থাকায় প্রযুক্তি বিশেষজ্ঞ দিয়ে তা স্পষ্ট করার
চেষ্টা চলছে। এরপর তাদের বিস্তারিত পরিচয় সনাক্তের জন্য অনুসন্ধান শুরু হবে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নারী লাঞ্ছনার ঘটনায় এখন পর্যন্ত কোনও অপরাধীকে পরিপূর্ণভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া ওই দিন যারা নিগৃহীত হয়েছেন তাদেরও সন্ধান মেলেনি। ইতিমধ্যে কয়েকটি পত্রিকায় প্রকাশিত ছবির একটি...







