Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫টায়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।বৈঠক শেষে খালেদা জিয়ার বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের ড. আব্দুল মঈন খান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পারিক সম্পর্কের চুক্তি অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাদের এ সফরের অংশ হিসেব ওয়েন্ডি শারম্যান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’বৈঠক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তি...
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএসএফ’র গুলিতে  দিনাজপুরের বিরল সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ধর্মজইন সীমান্তের  মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়।দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহতের কথা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হলে বিএসএফ’র সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।...
ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সৌদি সরকারের পক্ষ থেকে ইয়েমেনের ওপর স্থল-হামলা চালানোর নির্দেশ আসতে পারে- এই ভয়ে  প্রায় ৪ হাজার সৌদি সেনা সীমান্তের ঘাঁটিগুলো থেকে পালিয়ে গেছে।ইউরোপের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে গবেষণা সংস্থা 'গ্লোবাল রিসার্চ' এই তথ্য জানিয়েছে।ইরাকের নাহরাইন নেট নিউজও জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে তাদের কূটনীতিকরা বলেছেন, সৌদি সেনারা ইয়েমেন সীমান্ত সংলগ্ন সামরিক ঘাঁটি ও সেনা-কেন্দ্রগুলো থেকে দলে দলে পালিয়ে গেছে।অন্য এক রিপোর্টে জানা গেছে, দশ হাজারেরও বেশি সৌদি সেনা দেশটির নানা সামরিক ইউনিট ও ন্যাশনাল গার্ড বাহিনী থেকে পালিয়ে গেছে।বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে স্থল-অভিযান চালানোর মতো শক্তিশালী মনোবল ও নৈতিক সাহস সৌদি সশস্ত্র বাহিনীর নেই এবং এ ধরনের অভিযান চালানো হবে সৌদি আরবের জন্য আত্মহত্যার শামিল।ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনী, হুথি যোদ্ধা ...
চসিকের নতুন মেয়র নাছির

চসিকের নতুন মেয়র নাছির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক'র নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির। চসিকের মোট ৭১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে ‘হাতি’ প্রতীক নিয়ে নাছির সর্বমোট ৪,৭৫,৩৬১ ভোট পেয়েছেন। অার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মনজুর আলম পেয়েছেন ৩,০৪৮৩৭ ভোট। তার প্রতীক ছিল কমলালেবু।চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে সর্বশেষ এ ফলাফলে ঘোষিত হয়। রিটার্নিং কর্মকর্তা ‍আবদুল বাতেন এ ফলাফল ঘোষণা করেন। ৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চসিক এলাকায় মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৩৭ হাজার ৫৩ এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরুর পরপরই চট্টগ্রাম সিটি করপোর...
নেপাল ভ্রমণে সতর্কতা জারি

নেপাল ভ্রমণে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হাজার মানুষ হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির চারদিন পর এ সতর্কতা জারি করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণে বাংলাদেশিদের নিরুত্সাহিত করা হয়েছে।এদিকে, শনিবারের প্রথম ভূমিকম্পের পর দেশটি বেশ কয়েকবার ভূমিকম্পের পরাঘাত বা আফটার শকের কবলে পড়েছে। এরমধ্যে গতকাল মঙ্গলবারও দুই আফটার শকের কবলে পড়ে প্রতিবেশি এই দেশটি। এ কারণে এখনও দেশটির লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচহাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দশহাজার ছাঁড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।...
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতির বুকে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।এর আগে, গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি।...
পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির বর্জন : হানিফ

পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির বর্জন : হানিফ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।হানিফ দাবি করেন, সিটি করপোরেশন নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত।এদিকে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বলেন, বিএনপি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দিচ্ছে। নিজেদের লজ্জা ঢাকতেই তারা নির্বাচন বর্জন করেছে।এর আগে দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী...
ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি

ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের  মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি একে তামাশা ও প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেন।এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সিপিবি বাসদ সমর্থিত উত্তরের প্রার্থী আব্দুল্লা কাফী ও দক্ষিণে বজলুর রশীদও দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।সাকি বলেন, যেভাবে ভোটকেন্দ্র দখল, গণসিল মেরে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, তাতে এটাকে নির্বাচন বলে না। এ প্রক্রিয়ার ওপরে আমাদের আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই ফলাফলের ওপরেও আমাদের কোনো আস্থা নেই। সুতরাং যে নির্বাচনের ওপরে আমাদের আস্থা থাকবে না, আস্থা না থাকলে সেই নির্বাচন তো প্রত্যাখ্যানই করতে হয়।নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনিক কারসাজি ব্যাপকভাবে বিরাজ করছে...