ব্যালট সংকট: ফিরে গেলেন ভোটাররা
বেলা সাড়ে ১১টা স্পট সিদ্বেশ্বরী গার্সল স্কুল। এই কেন্দ্রের ৮টি বুথেই ব্যালট নেই। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভেতরে প্রবেশ করতে না পেরে বিফল মনোরথে ফিরে যান। একই অবস্থা রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপট জালভোটের কারনে দুপুর ১২টার মধ্যেই অধিকাংশ কেন্দ্রে ব্যালট সংকট দেখা দেয়।সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সকালে যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থক ক্যাডাররা প্রকাশ্যে ব্যালটে সিল বাক্সে ভরে দেয়। বেলা নটার পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। অসংখ্য ভোটার ভোট দিতে এসে দেখেন তাদের ভোট দেয়া হয়েছে। কেউ কেউ ভোটার নম্বর খুঁজে পাননি। ভোট কেন্দ্রের বাইরে স্বেচ্ছাসেবকদের কোন পাত্তা নেই। সকালে বিএনপি সমর্থিত প্রার্থীদের স্বেচ্ছাসেবক ও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া অধিকাংশ ভোটকেন্দ্র থেকে। ফলে ভোট দিতে গিয়ে শত শত ভোটারদের বিড়...







