শোকাবহ মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জ্বালানো হয় মোমবাতি। ২০১৫ সালে বঙ্গবন্ধু হত্যার ৪০তম বার্ষিকীতে আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে আগস্টের প্রথম প্রহরে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুণ-অর-রশীদ, ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শনিবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হয়েছে। গোপাগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিত...







