শেষ বয়সে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান মীরসরাইয়ের বৃদ্ধ রফিউজ্জামান
নাছির উদ্দিন, মীরসরাই ঃ-
একাত্তরের রণাঙ্গণের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। কোন প্রকার লোভ-লালসা ছাড়া কেবল দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের টানে, মা-মাটির টানে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পরবর্তি সময়ে ১৯৮০ সালে জীবন জীবিকার তাগিদে চলে যান সুদূর প্রবাসে। সেখানে দীর্ঘ ৩৫ বছর দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিশ্রম করে ভাগ্য বদলের চেষ্টা করেছেন। যা আয় করেছেন (৩ মেয়ে ১ ছেলে ও স্ত্রী) পরিবার পরিজন নিয়ে কোনভাবে জীবন অতিবাহিত করেছেন। গত ৪ বছর পূর্বে তিনি একেবারে দেশে ফিরে এসেছেন। গত ৩ মাস থেকে তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানা সয্যায় রয়েছেন।
বলছি একজন মুক্তিযোদ্ধার কথা। তিনি হলেন- মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের পূর্ব পোল মোগরা গ্রামের মৃত মনির আহমদের ছেলে রফিউজ্জামানের কথা। এখন তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শরীরের...






