মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক ঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলাসদরের সিএমবির ডাকবাংলো নিকটস্থ স্থানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মেরে দিয়ে ২ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এছাড়া আরো একজনকে চমেক নেয়ার পথে মৃত্যুবরণ করে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ডাকবাংলো ব্রীজের পাশ্বে চট্টগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় দাড়িয়ে কাজ করছিল। এমন সময় বড়তাকিয়া থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল বারইয়াহাটের দিকে যাচ্ছিল। কিছু বুঝে উঠার আগেই ওরা ট্রাকটির ভিতরে ঢুকে যায়। প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত রাকিব (১৮) ও রিফাত (২৩) নামের দুই যুবক। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে তারেক (২০) নামে অপর যুবককে চিকিৎসক মৃত ঘোষনা করে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও হতাহতদের উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।
...






