করেরহাটে সীমান্ত এলাকার স্থানীয়দেরসাথে বিজিবির জনসচেতনতা মূলক মতবিনিময় সভা
কামরুল ইসলামঃ
মীরসরাইয়ের সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে সীমান্তে চোরাচালন এবং মাদক পাচার রোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করেছে বাংলাদেশে বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন ৪ এর আয়োজনে ১৮ জুলাই বিকালে উপজেলার সীমান্ত এলাকা ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদে উক্ত মতবিবনিময় সভা অুনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র ল্যাপট্যানেন্ট কর্ণেল মো. নাহিদুজ্জামান (বিজিবিএম, পিবিজিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর খাজা মঈনুদ্দিন মিয়া, সুবেদার আব্দুর রহমান, নায়েক সুবেদার শাহজাহান সরকার, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী গণ। এসময় ওই এলাকায় শিক্ষক, মৌলভী, সুশীল নাগরিক, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী, মহিলাসহ ...







