নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করতে স্মারকলিপি
আকাশ ইকবাল:
গত ২৯ শে জানুয়ারী (বৃহস্পতিবার) বাংলাদেশ ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক ছাত্র সমাবেশ চট্টগ্রাম ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নিজামপুর কলেজ জাতীয় করন প্রসঙ্গে মীরসরাই থেকে বার বার নির্বাচিত সাংসদ এবং গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকেÑ স্মারকলিপিঃ
মহোদয়,
শীতের কুহেলি ভেদ করে এই জনপদের মাঝে কলেজ পাঙ্গনে আপনার উপস্থিতি নিয়ে এসেছে আলোর বন্যা, সবার মুখ আনন্দে মখর আজ। দেশের প্রতি আপনার অগাত ভালোবাসা এবং যে মহৎ আদর্শ নিয়ে ১৯৭১ সালে লক্ষ প্রানের বিনিময়ে এ দেশের সূর্য সন্তানেরা দেশ স্বাধীন করেছিলো সে আদর্শে সমাজ গড়ার অবিরাম চেষ্টার কথা আজ প্রতিটি মানুষের জ্ঞাত। দেশের সর্বাঙ্গীন উন্নয়ন স¦াধনের প্রতি আপনার সদা সতর্ক দৃষ্টি প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে। আপনার সুযোগ্য পরিচালনায় সমগ্র চট্টগ্রামে উন্নয়নের চাপ লক্ষনীয়। আপনি চট্টগ্রা...

