মীরসরাইয়ের সন্তান, চট্টগ্রামের টাইগার- মারুফ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
থেকে: বছর ২০ এর ছেলেটার ডোরাকাটা
রংয়ের শরীরটা যেন বাঘের গা। তবে
এতটুকুতেই তার বাঘ পরিচয় শেষ হচ্ছে না। হিংস্র
দাঁত কিংবা ভয়ংকর চাহনি না থাকলে কিসের আবার
বাঘের সঙ্গে তুলনা? তাই মুখে লাগিয়েছে
বাঘের মত হিংস্র নকল দাঁত। চোখের চারপাশে
সাদাকালো রংয়ে নিয়েছে বাঘের ভয়ংকরতা।
এরপর চেহারাটা একটু বাঁকালেই যেন
‘পুরোপুরি’ বাঘ!
নাম তার খাইরুল ইসলাম মারুফ। বাংলাদেশের ম্যাচ
মানেই তার বাঘ রূপে মাঠে হাজির। আর হাতে
থাকবে লাল সবুজের পতাকা। ওই চট্টগ্রামের
একমাত্র মনুষ্য ‘বাঘ’।
ছোটকাল থেকেই ক্রিকেটের পাড়
সমথর্ক। বাংলাদেশের ম্যাচ মানেই টিভির সামনে
বুঁদ হয়ে থাকা। তবে গত দু’বছর ধরে আর
ঘরে নয়। সরাসরি মাঠে। এভাবে, বাঘ হয়ে।
সময়ের ব্যবধানে পরিচয়টা বড্ড পাল্টে
গেছে এ তরুণের। মূল নাম খাইরুল ইসলামটা
এখন একপ্রকার হাওয়া। সবার কাছে তার পরিচয়
মারুফ ...
