Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাইয়ে মানবজমিন এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: দৈনিক মানবজমিনের ২১ বছর পর্দাপণে উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গতকাল ১৯ ফ্রেবুয়ারী (সোমবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলার স্থানীয় পত্রিকা পাক্ষিক খবরিকা কার্যালয়ে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে দৈনিক মানবজমিন এর মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মীরসরাই প্রতিনিধি কবি মাহবুবুর রহমান পলাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, দৈনিক আজকালের দর্পণ আবদুল মান্নান রানা, খবরিকা ষ্টা...
বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

বিসিএস টেক্সটাইল ক্যাডার দাবীতে মীরসরাইয়ে টেক্সটাইল শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বিসিএস ( কৃষি / চিকিৎসা/ ভেটেরেনারী) ক্যাডার এর মতো বিসিএস টেক্সটাইল ক্যাডার এর দাবীতে মীরসরাইয়ের রাজপথে মানববন্ধন ও সমাবেশ করে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর শিক্ষার্থীরা। রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সম্মুখভাগের জোরারগঞ্জ- নোয়াখালী উপসড়ক সংযোগস্থল ক্যাম্পাসের সামনেই উক্ত মানবন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। এসময় অন্তঃত ৫ শতাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবী সম্মলিত প্লেকার্ড ও ব্যানার সহ দীর্ঘলাইনে দাড়িয়ে মানববন্ধন করে। দাবী সম্মলিত প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পাঠ করে ছাত্রনেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে সমাবেশকালে বক্তব্য রাখেন বিএসসি ৩য় বর্ষের শিক্ষার্থী ছালেহ নাসিম, ফয়েজ আহমেদ রেজা, কনিকা আক্তার, মুনতাসির সুয়াইব, খালিদ সাইফুল প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্য প্রদানকালে বলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই ছিল পোশাক ও টেক্...
মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক  -গণপূর্ত মন্ত্রী

মীরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক -গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা, ইসলামী ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নে যথাযথ ভূমিকা রাখছে বলে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ সালেহ ইকবালের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সাধারণ গ্রাহকদেরকে সেবা গ্রহণ করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বারইয়ারহাট শাখার ম্যানেজার অপারেশান সাইদুর রহমানের সঞ্চালনায়...
মীরসরাইয়ে সিএনজি ও সেফলাইনে চোরচক্রের হাতে হয়রানির শিকার হচ্ছে সাধারন জনগন

মীরসরাইয়ে সিএনজি ও সেফলাইনে চোরচক্রের হাতে হয়রানির শিকার হচ্ছে সাধারন জনগন

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ প্রশাসন যেই মুহুর্তে রাজনৈতিক অস্থিরতা প্রশমনে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে একটি চক্র ঘটিয়ে চলেছে চুরি, ছিনতাই এর মতো অগনিত ঘটনা। বিশেষ করে মহাসড়ক ও গ্রামীন জনপদের বিভিন্ন রুটের যাত্রীরাই তাদের টার্গেট। সিএনজি ও সেফলাইন চালক শ্রমিকদের যোগসাজোসে একশ্রেনীর চোর- ছিনতাইকারী সিন্ডিকেট এর হাতে মূল্যবান মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ খোয়ানোর অভিযোগ সহ যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে ভোর সকাল ও বিকেলের চক্র এমন ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগে জানা যায়। আবার অনেক সময় প্রকাশ্য দিবালোকে ও ঘটছে এমন বিভিন্ন অপরাধ। সম্প্রতি মীরসরাইয়ে মিঠাছরা বাজার কেন্দ্রীক সিএনজি চালকদের একটি অসাধু চক্র গত কয়েক মাস ধরে রাতের আঁধারে যাত্রীদের সর্বস্ব ছিনতাই মত ঘটনা ঘটে। জানা যায় গত ২৭ জানুয়ারী রাত দেড়টায় মিঠাছড়া উত্তর বাজার থেকে পুর্ব কাটাছড়া আমান উদ্দিন ভুঁইয়া বাড়ীর ন...
বেগম জিয়ার জেল হওয়ায় মীরসরাইয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

বেগম জিয়ার জেল হওয়ায় মীরসরাইয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ জিয়া এতিমখানা ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করায় মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দোগে ১১ ফ্রেবুয়ারী (বোরবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মমতাজুল হক রুবেল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুমন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ লিটন, উপ-প্রচার সম্পাদক মোঃ হান্নান, কলেজ ছাত্রলীগ নেতা নিশাত, রায়হান, জাবেদ, মুন্না, শামীম, বাবু, মিঠু, মোমিন, হৃদয়, রিফাত, রাকিব, আলতাফ, মেহেরাব, আবির, সালমান,শাকিল সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।...
মীরসরাইয়ে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা

মীরসরাইয়ে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের ঐতিহ্যবাহী মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুলের নাগরিক শোকসভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোকসভার শুরুতে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন শোকসভার শুরুতে জীবনী পাঠ করে শোনান। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. কাইয়ুমের সভাপতিত্বে এবং হাসান মোহাম্মদ সাইফ উদ্দীনের সঞ্চালনায় নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরি...
মীরসরাইয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন দান করুন, সুন্দর ব্যবহার দিন, মানুষকে ভালবাসুন, স্ব স্ব কর্ম মন দিয়ে করুন সাফলতা আসবেই – সুফী মিজানুর রহমান

মীরসরাইয়ে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন দান করুন, সুন্দর ব্যবহার দিন, মানুষকে ভালবাসুন, স্ব স্ব কর্ম মন দিয়ে করুন সাফলতা আসবেই – সুফী মিজানুর রহমান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্টান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান বলেন স্বাধীনতার পর আমাদের দেশকে বলা হতো একটা তলাবিহীন ঝুড়ি। সেই অবস্থান থেকে এগিয়ে বছরের প্রথম দিন ৩৩ কোটি বই প্রদান করছে এই সরকার। এমন অগনিত সফলতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা এই দেশকে সোনার বাংলা নয় হীরের বাংলায় রুপান্তরের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন আমি এই চট্টগ্রামে এক শত টাকা বেতনে চাকুরি শুরু করেছি। সে পর্যায় থেকে শুরু করে সততা ও নিষ্ঠার জন্য আজ আমার প্রতিষ্ঠানে ৩০ হাজার শ্রমিক কাজ করছে। প্রতিটি মানুষের সফলতার জন্য এটি ও একটি উদাহরণ। মীরসরাইয়ের অর্থনৈতিক জোনে পিএচপি ৫৫০ একর জমি ক্রয় করেছে। সেখানে ও ৩০ হাজার লোক কাজ করবে। উক্ত ইন্ডাষ্ট্রিজে মীরসরাইয়ের সকল দক্ষ জনশক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরো বলেন যে যার সামর্থ্য অনুযায়ী উত্তম সকল কাজে দান করুন। মানুষের সাথে সুন্দর...
মীরসরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন গ্রেপ্তার

মীরসরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন গ্রেপ্তার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার সময় চট্টগ্রাম শহরের কাট্রলী এলাকার সিডিএ ১ নং সড়কের সামনে থেকে তাকে সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়। মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নুরুল আমিন চেয়ারম্যান বাসায় প্রবেশের সময় সাদা পোষাকে পুলিশ তাকে আটক করেছে। এর আগে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পুলিশ তার গ্রামের বাড়িতে তল্লাসী করে। এদিকে নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহ...