মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ
ঈদের ২য় দিন রোজ রবিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম এত আড়ম্বরপূর্নভাবে এ ধরণের পুনর্মিলনী আয়োজিত হয়। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। অনেকদিন পর শৈশবের সেই প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আবেগাপল্লুত হয়ে পড়েন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তাছাড়া ইতিমধ্যে বিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগণ মৃত্যুবরণ করেন তাদের স্মরনে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক...







