সোনাপাহাড়ে জঙ্গি আস্তানায় ২ জনের মরদেহ সহ গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলায় জোরারগঞ্জে একটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র্যাবের অভিযানে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় এ অভিযান শুরু হলে গোলাগুলি ও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
র্যাব জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন উত্তর সোনাপাহাড় গ্রামের চৌধুরী ম্যানশনে একটি একতলা বাড়িতে এক নারী জঙ্গিসহ জেএমবির চার সদস্য অবস্থান করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।
তথ্য পাওয়ার পর পর র্যাব তাৎক্ষণিক অভিযানে নামে।অভিযানের ও গোলাগুলির কারণে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটনার পর গোলাগুলি বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে আস্তানায় প্রবেশ করে সব বোমা একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে পার্শবতী জমিতে বেলা সাড়ে ১১টায় ব...







