Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

ফখরুলের জামিন নামঞ্জুর

ফখরুলের জামিন নামঞ্জুর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা চাইলে ২৩ মের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।পল্টন থানার নাশকতার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত আজ বুধবার এ আদেশ দেন।রিমান্ড ও জামিন শুনানির জন্য বুধবার সকালে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এর আগে রবিবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা পল্টন থানার তিন মামলায় জামিনের আবেদন করেন।উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিম...
মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অপরদিকে পাচাররোধে মিয়ানমারের অরক্ষিত আড়াই শ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া কক্সবাজারের মিয়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট। সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এ ছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।...
প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সংঘাত নয় শান্তি চাই'- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি। মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মূখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা জানান।তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি সব সময় সংঘাত পরিহার করে সমঝোতার মাধ্যমে দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করছে, এখনো করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, দেশের শান্তির জন্য যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূর হবে। বিরোধী দলকে দমন বা নিশ্চিহ্ন করার জন্য যে ষরযন্ত্র করা হচ্ছে তা থেকে সরকার সরে দাঁড়াবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখতে চান। আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের পরিবেশ সৃষ্টি করে আলোচনায় বসবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে আমরা সরকারের প্...
শিলংয়ে সালাহ উদ্দিনের স্ত্রী

শিলংয়ে সালাহ উদ্দিনের স্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বামীর সঙ্গে দেখা করতে শিলংয়ে পৌঁছেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ। সোমবার দুপুরে আসামের গুয়াহাটি থেকে সড়কপথে শিলং পৌঁছান তিনি।রবিবার বিকালে ভারতের ভিসা হাতে পেয়ে রাতেই কলকাতার উদ্দেশে বিমানে ঢাকা ছাড়েন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। রাত পৌনে ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি শিলংয়ের পথে কলকাতায় পাড়ি জমান। রাতে তিনি সেখানেই অবস্থান করেন।আজ স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তিনি বিমানে গৌহাটি যান। সেখান থেকে সড়কপথে শিলংয়ে পৌঁছান।হাসিনা আহমেদের সঙ্গে রয়েছেন সালাহ উদ্দিনের বোন জামাই মাহবুবুল কবির মুনমুন। রবিবার রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারা। প্রথমে সড়কপথে যাওয়ার প্রস্ততি থাকলেও শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে বিমানপথে শিলং যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর সোমব...
চোখ-হাত বেঁধে আমাকে ফেলে যাওয়া হয়’ : সালাহ উদ্দিন

চোখ-হাত বেঁধে আমাকে ফেলে যাওয়া হয়’ : সালাহ উদ্দিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের শিলং-এ সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি, বরঞ্চ তার চোখ-হাত বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল।শিলংয়ের এক হাসপাতালে পুলিশের হেফাজতে থাকা অবস্থাতেই তিনি সাংবাদিকদের সামনে এক কথা বলেন।শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন বন্দীদের বিভাগে চিকিৎসাধীন আছেন সালাহউদ্দিন আহমদ। এই হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোস্বামীর তত্বাবধানে তার চিকিৎসা চলছে।সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের আরো বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান।তার স্ত্রী হাসিনা আহমেদ ইতিমধ্যে ঢাকা থেকে কোলকাতা হয়ে শিলং পৌছেছেন, তবে এখনো মি. আহমদের সাথে তার সাক্ষাৎ হয় নি।মেঘালয় রাজ্যের পুলিশ ইঙ্গিত দিয়েছে, পরিবারের সদস্যদের সাথে মি. আহমেদের দেখা করতে কোন সমস্যা হবে না।আজই হাসপাতালে মি. আহমদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরীক্ষার পর ডা. ডি জে গোস্বামী বিব...
আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত

আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত

জনপদ, বিশেষখবর
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘নির্বাচন ও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনার মধ্যে সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন সময় এসেছে। আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হবে।রবিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।রওশন এরশাদ আরও বলেন, আসছে বাজেট অধিবেশনে যেহেতু সবাই এক হবো, তখন পার্টির সবাই বসে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আর তখনই তা জানিয়ে দেওয়া হবে।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদিনকে পাওয়া গেছে, এজন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। উনি দেশে ফিরলে সব তথ্য মিলবে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় সেখানে (ভারতের মেঘালয়) গিয়েছেন?সংবাদমাধ্যমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদ ও আমার মধ্যে বিরোধ চলছে- গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর অসত্য...
ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  আসন্ন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় দল ঘোষণার কথা জানায় বিসিবি। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত।বিশ্বকাপ থেকে ফিরে আসা নামুল হক বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও নেই আল আমিন হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরকে আগামী ২০মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। বৃদ্ধাঙ্গুলে চোট থাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিরে আসা আল আমিন হোসেন পাকিস্তানের মতো ভারতের...
আবারও নেপালে ভূমিকম্প

আবারও নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আবারও ভূমিকম্প হয়েছে নেপালে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে দেশটিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উ‍ৎপত্তিস্থল ছিল নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।...