Thursday, November 5Welcome khabarica24 Online

বিশেষখবর

মীরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেড-এর দাবীতে মানববন্ধন

মীরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেড-এর দাবীতে মানববন্ধন

বিশেষখবর, মীরসরাই
নিজস্ব প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ১১তম গ্রেড চাই” এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেড-এর দাবীতে ১৪ মার্চ বিকাল ৪টায় মীরসরাই উপজেলা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ০৯ মার্চ ২০১৪ তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেড বেতন প্রদানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর হাতে এই স্মারকলিপি তুলে দেন এবং মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষকরা। মানববন্ধনে মীরসরাই উপজেলার প্রায় ১৯১টি প্রা...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চায়

মীরসরাইয়ে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চায়

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট গত ৮ ফেব্রুয়ারী মীরসরাই পৌরসদরস্থ কলেজ রোডে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ২৩ জন ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে চায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেকে দিশেহারা অবস্থায় দিন যাপন করছেন। স্থায়ী ও ভার্সমান মিলে মোট ২৩টি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমান ব্যবসায়ীদের ভাস্যমতে প্রায় ৭ কোটি টাকা । আগুনে পুড়ে যাওয়া আল-আমিন ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইউছুফ কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসলামি ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা সিসি লোন নিয়ে ব্যবসায় নেওয়া ছিলো এখন আমি কিভাবে ব্যাংক ঋণ শোধ করবো। আরেক ব্যবসায়ী হক সু স্টোর মালিক তোতা মিয়া জানান, কিছুদিন আগে এনজিও থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে নতুন মডেল এর জুতো তুলি কিন্তু আগুনো আমার সব শেষ করে দিয়েছে আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে একবারে ছাই হয়ে যায়। বাবু স্টো...
মীরসরাইয়ের বিভিন্ন স্থানে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

মীরসরাইয়ের বিভিন্ন স্থানে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: রাত পোহালেই বহুল কাংখিত একাদশ জাতীয় নির্বাচন । অন্ত নেই নানা উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা উৎকন্ঠার। প্রার্থীদের প্রচার প্রচারনার শেষে এখন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতার অন্ত: নেই। পুলিশ, বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও এখন সাধারন জনগনের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে তল্লাসি করছে। মীরসরাইয়ে নির্বাচনী দায়িত্বরত সেনা ক্যাম্প প্রধান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর ব্যাটালিয়ান কমান্ডার কর্ণেল শরীফ বলেন এখানে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠই দেখতে পাচ্ছি। তবুও নিñিদ্র নিরাপত্তায় আমাদের নিয়মিত টহল সহ বিভিন্ন স্থানে তল্লাসি কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার ( ২৮ ডিসেম্বর) বিকালে মীরসরাইয়ের মস্তাননগর - জোরারগঞ্জ পুরাতন সড়কের বাইপাস মুখে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনগুলোকে তল্লাসি করছিল সেনাবাহিনী দল। এসময় দায়িত্বরত পেট্রোল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফ...
মীরসরাই প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা ও নবাগত গনমাধ্যমকর্মীগনের যোগদান

মীরসরাই প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা ও নবাগত গনমাধ্যমকর্মীগনের যোগদান

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবি হত্যার আজকের এই দিবস ঐতিহাসিক ভাবে পৃথিবীর একটি মর্মান্তিক ঘটনার দিন। যে দেশে বুদ্ধিজীবিকে প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে না সে দেশ প্রকৃতপক্ষে কখনোই উন্নতীর উচ্চ শিখরে পৌছুতে পারবে না। গুণীজনের কদর না হলে গুণীজন জন্মায় না। শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে মীরসরাই প্রেস ক্লাব আয়োজিত আলোচনায় দেশের সকল প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সকলের স্মৃতির প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে মীরসরাই প্রেস ক্লাবের উক্ত আলোচনা সভা ১৪ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুমের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ...

সেদিন আর দূরে নয় মীরসরাইয়ে কাজ করার ভিসা নিয়ে বিদেশীরা আসবে এখানে : মীরসরাইয়ে শাহ কালা ( র) বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি অননুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন সেদিন আর বেশী দূরে নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মীরসরাইয়ের অর্থনৈতিক জোনে কাজ করার জন্য ভিসা নিয়ে আসবে এই মীরসরাইতে। যেই প্রকল্পের অগ্রগতি মীরসরাইবাসী এখন থেকেই স্বচক্ষে দেখতে পাচ্ছে। ইতিমধ্যে সেখানে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, জাপান, চীন, ভারত সহ অনেক দেশ প্লট নিয়েছে। ইতিমধ্যে উন্নয়ন কার্যক্রম গতিশীল ও হয়ে উঠেছে সেখানে। যার সুফল পাবে এই মীরসরাইবাসী। কারন প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আগে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে এখানে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। শুক্রবার ( ২৩ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলার মস্তাননগর হাসপাতাল সম্মুখস্থ শাহ্কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রাবেয়া খাতুন নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষা বৃত্তি প্র...
বারইয়াহাটে যুবলীগের ৪৬তম জন্মবার্ষিকী পালন

বারইয়াহাটে যুবলীগের ৪৬তম জন্মবার্ষিকী পালন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
আফতাব আল মামুন :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৬তম জন্মদিন পালন করে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরআফতাব আল মামুন :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৬তম জন্মদিন পালন করে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। উক্ত ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাধারণ জনগণ কে পাশে নিয়ে, ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী শেখ হাসিনা'র হাত কে শক্তিশালী করার জন্য আহবান জানায় উপস্থিতত পৌর নেতা-কর্মীরা। ১১ নভেম্বর, রবিবার, সন্ধা ৭টায় বারইয়ারহাট পৌরসভাস্থ "বঙ্গবন্ধু স্মৃতি সংসদে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর যুবলীগ নেতা আমজাদ হোসেন মিলন, বারইয়ারহাট পৌর ছাত্রল...
চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ । জনাব এরশাদ বর্তমানে মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক। মীরসরাই উপজেলা কমিটি ও তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এবার লাঙ্গল প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদের প্রার্থী বলে জানান উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নুর নবী, সিনিয়র নেতৃবৃন্দ মাহবুবুল আলম জানু, রফিক উদ্দিন ও শাহীন পলাশ জানান এই উপজেলায় দীর্ঘদিন জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিবাবকত্ব সংকটে জর্জরিত। বর্তমানে আমরা দলের পরীক্ষিত এই নেতা ইউ এম এরশাদ এর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীক নিয়ে লড়তে চাই। এই বিষয়ে জনাব ইউএম এরশাদ বলেন মীরসরাই উপজেলায় জাতীয় পার্টির ব্যাপক জনপ্রিয়তা সহ অগনিত কর্মী সমর্থক রয়েছে। পল্লী বন্ধু ও দলের জন্য নিবেদিত হয়ে দলের হাল ধরায় দায়িত্ব আমি ও...
উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন গত ১০ বছরে সারা দেশের ন্যায় মীরসরাইতে বর্তমান সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তাতে নৌকার জয় হবেই হবে। এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন। তিনি বলেন ১০ বছর পূর্বে দেশে মাত্র ২ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হতো। এখন উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। এখন আমরা বিদ্যুতে ও স্বয়ংসম্পূর্ণ। এই শেখ হাসিনার সরকার দেশে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, পঙ্গু, বয়স্ক, প্রতিবন্ধি ভাতা সহ অনেক প্রকারের ভাতা প্রবর্তন করেছে। বিএনপি ক্ষমতায় এলে এইসকল ভাতা পাবার আশা নেই আর কারো। আমাদের দেশে এখন কাউকে না খেয়ে থাকতে হয় না। আর মাত্র কয়েক বছরের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে গন্য হবো। আর এর জন্য শেখ হাসিনার সরকারকেই ক্ষমতায় থাকা খুবই প্রয়োজন। তাই আগামী নির্বাচনে নৌকা মা...