যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারিনি
এক বছর আগেও বাংলাদেশ দলের সফল অধিনায়ক ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ২০১৪ সালটি যেন সম্পূর্ণ বিপরীত। দেশের মাটি থেকে শুরু করে বিদেশের মাটি- সব জায়গাতেই চরম ব্যর্থতা। দেশে শ্রীলঙ্কার সফর থেকে শুরু করে বিশ্বকাপ টি- টোয়েন্টিতে ক্রমাগত ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশ দলের। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি জমিয়েছিল কিছুটা সফলতার আশায়। কিন্তু সেখানেও লেজেগোবরে অবস্থা। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে গতকাল দেশে ফিরেছেন মুশফিক বাহিনী। হযরত শাহ্জালাল বিমানবন্দরে সেই ব্যর্থতার দায় মাথায় তুলে নেননি মুশফিকুর রহীম যেমনটা করেছিলেন জিম্বাবুয়ে সফর শেষে। তবে সঙ্গে প্রতিবারের মতো ব্যাখ্যাও দিয়েছেন সেই বাজে পরাজয়ের। তার কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: গত ৯ মাস ধরে ব্যর্থতাই সঙ্গী। এই দায়ভার অধিনায়ক হিসেবে নিতে আপনি প্রস্তুত কিনা?
মুশফিক: এটা আমার ওপর নির্ভর করে না। আমি এটা এর ...







