প্রচলিত আইনেই শাস্তি চায় বিএনপি
শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ নয়, প্রচলিত আইনে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে শাস্তি দাবি করেছে বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন, শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ করলে এ দেশের মানুষের ক্ষোভ যাবে না। জনগণ তার বিচার চায়। হজ ও তাবলিগ নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে লতিফ সিদ্দিকী বৃহত্তম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দিয়েছেন। এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকীর ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গত বুধবার যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। মির্জা ফখরুল বলেন, ঔদ্ধত্যপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের জন্য আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও...






