জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি তা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে প্রতিরোধ করবে বলে এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।প্রধানমন্ত্রী তার চেপে রাখা ক্রোধ হালকা করতেই জনগণকে কষ্টের মধ্য ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের উপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর আচারণে মনে হয়, জনগণের উপরেই যেন তার যত ক্রোধ। এই কারণেই একের পর এক করের বোঝা, গ্যাস, পানি ও বিদ্যুতের ন্যায় জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছেন।আন্দোলনের নামে নৈরাজ্য করলে বিএনপির বিরুদ্ধে আরো মামলা করা হবে- খাদ্যমন্...







