শেখ হাসিনাকে আমন্ত্রণ মমতার
আগামী বিশ্ব বঙ্গ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আজ বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেন কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে আগত সেদেশের সংসদ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে আমার নবান্নে সাক্ষাৎ হয়েছে। ওদের মাধ্যমে বিশ্ববঙ্গ সম্মেলনে সেদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ সরকার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমরা খুশি হব।
আগামী বছরের ৭ জানুয়ারী থেকে কলকাতায় শুরু হচ্ছে এবারের বিশ্ব বঙ্গ সম্মেলন। দেশ-বিদেশের শিল্পপতিদেরও এই মহাসম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে নবান্নে সূত্রে খবর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কলকাতা বিশ্...







