Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আওয়ামী লীগ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জঙ্গিবাদের উত্থান হয়েছিল আওয়ামী লীগের আমলে। অথচ এখন বিএনপিকে নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।' আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। 'বিএনপি জঙ্গিবাদী সংগঠন' তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে ফখরুল বলেন, 'আপনি (ইনু) অতীত ইতিহাস একেবারেই ভুলে গেছেন। সেই সঙ্গে তো জনগণকেও ভুলিয়ে দিতে চান। কিন্তু আপনারাই জঙ্গিবাদ শুরু করেছিলেন। আপনার আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠন করে ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছিলেন। এর জন্য আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।' আওয়ামী লীগকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনক আখ্যায়িত করে তিনি বলেন, 'অস্ত্র তাদের হাতে, বোমা মারছ...
এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে : বি চৌধুরী

এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে : বি চৌধুরী

জাতীয়, বিশেষখবর
৫ জানুয়ারির একজোটীয় নির্বাচনের ফলে এখন দেশে নজিরবিহীন অরাজকতা চলছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।  এসময় সরকারের পদত্যাগ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি। শুক্রবার বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান,  যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীর আলম নিশি, সাইফুল ইসলাম শোভন, আলমগীর কবির মিলু, মোস্তফা সারোয়ার প্রমুখ। বি, চৌধুরী বলেন, এই অরাজকতায় সরকারি দল ও ছাত্রসংগঠনের গ্রুপ-উপগ্রুপের কোন্দলে হতাহত হচ্ছে ছাত্ররা। সরকারে মধ্যেও অরাজকতা চলছে দাবি করে সাবেক এই রাষ্...
ফেলানি হত্যা মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া আবারও পেছাল

ফেলানি হত্যা মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া আবারও পেছাল

জাতীয়, বিশেষখবর
বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন হত্যা মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল। সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময়ে যে বিএসএফ সদস্য ফেলানীকে গুলি করে হত্যা করেছিলেন, সেই কনস্টেবল অমিয় ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফলে মামলাটির রায় পুনর্বিবেচনার যে প্রক্রিয়া চলছিল, তা আবারও শুরু হবে আগামী বছরের ২৫ মার্চ থেকে।বিএসএফ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ফেলানি হত্যা মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া চলার সময়ে আদালতেই জ্ঞান হারান মি. ঘোষ। তার রক্তচাপ খুবই বেড়ে গিয়েছিল আর মানসিক অবসাদেও ভুগছেন। সূত্র আরো জানায়, চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কয়েক মাস আগে অমিয় ঘোষের কিডনির সমস্যা ধরা পড়ে। আর তার নিয়মিত ডায়ালিসিস করতে হয়েছিল। এই পরিস্থিতিতে বিএসএফের নিজস্ব আদালত– জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জিএসএফসি রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত ...
সিলেট গিয়ে ছাত্রলীগকে রাবিশ বলে আসুন

সিলেট গিয়ে ছাত্রলীগকে রাবিশ বলে আসুন

জাতীয়, বিশেষখবর
সিলেটের শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অর্থমন্ত্রীকে সেখানে গিয়ে ছাত্রলীগকে ‘রাবিশ’ বলে আসার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া শিক্ষামন্ত্রীর প্রতি পরামর্শ দিয়ে সুরঞ্জিত বলেছেন, যাতে তিনি সেখানে গিয়ে কেঁদে আসেন। এর আগে ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ। এ ঘটনা পরিদর্শনে গিয়ে কেঁদেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট-১ আসনের সংসদ সদস্য। গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ মুক্তিযোদ্ধা জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সুরঞ্জিত অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে এসব পরামর্শ দেন। তিনি বলেন, বিগত সময়ে যখন ছাত্রলীগ সিলেট এমসি কলেজ পোড়ানোর ঘটনা ঘটায়, তখন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দু’জনই গিয়েছিলেন। তখন শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কেঁদেছি...
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

বিশেষখবর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে খোদ এনবিআর। এর পাশাপাশি তাঁর স্ত্রী জাকিয়া মনসুর হোসেনের যাবতীয় ব্যাংক হিসাবও চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) চিঠি দিয়ে সব ব্যাংকের কাছে গোলাম হোসেনের যাবতীয় ব্যাংক হিসাব চেয়েছে।২০০৭ সালের জুলাই মাস থেকে হালনাগাদ পর্যন্ত এ দুজনের নামে থাকা যেকোনো ধরনের মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাবের তথ্য ২৪ নভেম্বরের মধ্যে সিআইসিতে সরাসরি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে এককালীন ২৫ হাজার টাকা ও পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা করা হবে বলে সিআইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।সাধারণত কর ফাঁকির সন্দেহ হলে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৩(এফ) ধারা অনুযায়ী যেকোনো করদাতার ব্যাংক হিসাব চাইতে পারে সিআইসি। পরে ব্যাংক হিসাবের সঙ্গে ওই...
তারেক এলে ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব

তারেক এলে ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব

জাতীয়, বিশেষখবর
  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন। আসার পথে বিমানবন্দরে যাতে তিনি বাধার সম্মুখীন না হন, সে জন্য আমরা ঢাকায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলব। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরের কড়াইতলায় ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তির সময় বৃদ্ধি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময় ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড থেকে অসম্পূর্ণ ডাটা পাওয়ার কারণে শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলা ও ইংরেজি বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। একাধিক বৈঠকের পর কারিগরী শিক্ষা বোর্ড অবশেষে ১৭ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়কে সংশোধিত ডাটা সরবরাহ করে।জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে ভর্তির আবেদনের শেষ পর্যায় এসে টেকনিক্যাল ও প্রশাসনিক অসুবিধা সত্ত্বেও সংশোধিত ডাটা ভর্তি কার্যক্রমের সফটওয়্যারে নতুনভাবে আপলোড করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে কারিগরী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের বাণিজ্য শাখায় বিষয় পছন্দের সুযোগ সৃষ্টি হবে। এর প্র...
পঞ্চাশ বছরে পা দিলেন তারেক রহমান

পঞ্চাশ বছরে পা দিলেন তারেক রহমান

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৫০ বছরে পা দিলেন। বৃহস্পতিবার তারেক রহমানের ৫০তম জন্মদিন। বুধবার রাত ১২ টা ১ মিনিটে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া ও নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করবেন।১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।  তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কেক কাটা হবে। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বুধবার রমনা ইর্ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হয় আলোচনা সভা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ...