Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ

জাতীয়, বিশেষখবর
  কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সরকারি দলের এমপিরা। সংসদে তারা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর জিয়া ছিলেন সরকারের একজন বেতনভুক্ত কর্মচারী। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন না বলেও তারা মন্তব্য করেন। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আলোচনার সূত্রপাত করেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে আলোচনায় আরও অংশ নেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। আবুল কালাম আজাদ বলেন, দেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন তিনি (খালেদা জিয়া) পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিলেন। সারা বিশ্ব জানে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ’৭৯-এর গণ-অভ্যুত্থান ’৭০-এর নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এর পরেও যখন ক্ষমতা হস্তান্...
তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু

তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু

বিশেষখবর
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তিন চিল্লা সম্পাদনকারী তাবলিগ জামাতের কর্মীরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর মূল বয়ান শুরু হবে। তাবলিগ জামাতের আলেমরা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন।২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা শেষ হবে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।...
গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

গাজায় ভয়াবহ বন্যা, জাতিসংঘের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর
ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরি অবস্থার ঘোষণা করে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। ইউএনআরডব্লিউএ ইতিমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে। সংস্থাটির গাজা প্রধান রবার্ট টার্নার বলেন, হঠাৎ করে আঘাত হানা বেশ কয়েকটি ঝড়ের ফলে অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হয়েছে।যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য এ পরিস্থিতি মোকাবিলা করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের মধ্যে এক লাখ ল...
নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

নির্বাচন কবে জানতে চাইলেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  শীর্ষ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তিন দিনের সফরে গতকাল তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। সেখানে সামরিক মহড়া প্রত্যক্ষ করেন। ঢাকা সফরের বিষয়ে মার্কিন  সহকারী মন্ত্রী আজ সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়া জানাবেন। গতকাল বিকালে বিরোধী দলের নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, মার্কিন মন্ত্রী পরবর্তী নির্বাচন কবে হবে- এ বিষয়ে বিরোধী দলের নেতার কাছে চানতে চেয়েছেন। তিনি এ-ও জানতে চেয়েছেন, মন্ত্রিসভায় থেকে জাতীয় পার্টি কিভাবে প্রকৃত বিরোধী দলে...
হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

হিউজেসকে স্মরণ করে চতুর্থ ওয়ানডে জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
জিম্বাবুয়েকে সিরিজ হারানো হয়েছে দুই ম্যাচ হাতে রেখেই।  শুক্রবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে স্বাগতিকরা। এবার তাদের সামনে দাঁড়িয়ে আরো বড় সুযোগ। চতুর্থ ওয়ানডে শুধু নয়, পঞ্চমটি জিতেও সফরকারীদের চুনকাম করে দঁওয়ার লজ্জায় ফেলার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। মিরপুরে দিন রাতের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। মাশরাফির দলের কাছে টানা চতুর্থ ম্যাচে হার এড়ানোর লক্ষ্য জিম্বাবুয়ের। কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়ার বিন্দুমাত্র মানসিকতা নেই টাইগারদের। প্রবল গর্জনে চতুর্থ ওয়ানডে জিতে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করার সব আত্মবিশ্বাসই কাজ করছে বাংলাদেশ দলে। তাতে বিশ্বকাপের আগে টানা ১২ ম্যাচ হারার কষ্ট হীনমণ্যতা থেকে বিশ্বকাপের আগে বেরিয়ে আসার সুযোগ থাকছে দারুণ প্রতিভাবান টাইগার দলের সামনে। একটা ধাপ বাকি থাকবে চতুর্থ ওয়ানডে জিতলে। কিন্তু...
চট্টগ্রাম কলেজ ছাত্রবাসে অভিযান: অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম কলেজ ছাত্রবাসে অভিযান: অস্ত্র উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
শিবির নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শেরে বাংলা ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় মাসুম নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে ১৫টি ধারালো হাসুয়া, ৫টি কিরিচ, ৮টি পেট্রোল বোমা, ৬ টি তাজা ককটেল, ৩ কেজি ককটেল তৈরির পাউডার, ২৫ টি পেট্রোল বোমা তৈরির কাঁচের বোতল, ৬টি এসএস রড, ৫ কেজি নুড়ি পাথর, চকলেট বাজি ২৫টি, ৩৫টি জরদার খালি কৌটা, ১ বোতল স্যালাইন পানি, কাচি ১টি ও ১০টি কসটেপ।অভিযানে চকবাজার থানা এবং গোয়েন্দা পুলিশের প্রায় দুইশ পুলিশ সদস্য অংশ নেয়। তল্লাশি চলাকালে নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরি...
তিন দিনের সফরে নিশা দেশাই ঢাকায়

তিন দিনের সফরে নিশা দেশাই ঢাকায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেনমধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পর্যবেক্ষক হিসেবে সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি।ঢাকা সফরে নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ, তৈরি পোশাক শিল্পখাতের নেতা ও বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও তিনি সাক্ষা করবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়। সফরকালে রিশ দেশায় গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং ক্যাম্পাস পরিদর্শন করবেন।বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ঢাকা সফর করেন তিনি। ওই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন নিসা।...
গণতন্ত্র আবারও গভীর খাদে: খলেদা জিয়া

গণতন্ত্র আবারও গভীর খাদে: খলেদা জিয়া

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দু:শাসনের করাল গ্রাসে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসকারী অপশক্তিগুলোর চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীকাল শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, গণতন্ত্রকে মজবুত ভীতের ওপর দাঁড় করাতে হবে। আর তাহলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন তিনি। ডা. মিলনের শাহাদৎ ...