Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

জাতীয়, বিশেষখবর
  সাভারে বিলবোর্ড স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সঙ্গে প্রাণ গেল তিন নির্মাণ শ্রমিকের। আজ বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগানে অবস্থিত আবাসন প্রকল্প আশুলিয়া মডেল টাউনের সামনে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলায় হাসেম আলী (৩৩) ও আনোয়ার হোসেন (৩৫) এবং রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকার বাসিন্দা মমতাজ (৩২)।পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বুধবার বিকেলে ছয়জন নির্মাণ শ্রমিক ওই এলাকায় একটি বিশাল বিলবোর্ড স্থাপনের কাজ করছিল। বিলবোর্ডটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক খুঁটির কাছে স্থাপন করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে গুরুতর আহত হন কর্মরত চার নির্মাণ শ্রমিক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।সাইনবোর্ড তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ‘ত...
রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

রাষ্ট্রপতি আজ ভারত সফরে যাচ্ছেন

জাতীয়, বিশেষখবর
  রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি ভারত সফরে যাচ্ছেন। ১৯৮৬ সালের জুলাইয়ে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সফরের ২৮ বছর পর প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। সফরকালে তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।এমন একসময়ে রাষ্ট্রপতি ভারত সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও গভীর বলে উভয় দেশ দাবি করছে। এ ছাড়া উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে।...
মৃত্যু উপত্যকাই পাকিস্তান

মৃত্যু উপত্যকাই পাকিস্তান

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলের শিশুদের ওপর নৃশংসতম হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শেষে স্কুলটিতে শিক্ষার্থীদের বার্ষিক উৎসব চলছিল। এ কারণে তারা জড়ো হয়েছিল স্কুল মিলনায়তনে। বাইরে গুলি ও বোমার আওয়াজ শুনে শিক্ষকরা ছাত্রদের দ্রুত মিলনায়তন ছাড়তে নির্দেশ দিলেও শেষ রক্ষা হয়নি, মিলনায়তনের ভেতরে বোমা হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। জঙ্গিদের গুলিতে স্কুলের বারান্দায়ও শিশুদের মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থল থেকে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শী স্কুলের এক বাসচালক।নিরাপত্তা বাহিনী সূত্র জানাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের ইতিহাসে শিশুদের ওপর বর্বরোচিত এ হামলা চালায় মাত্র ছয় টিটিপি জঙ্গি। অবশ্য হামলার পর পরই নিরাপত্তা বাহিনীর কর্মীরা এলাকাটি ঘিরে ফেলেন। কিন্তু যেহেতু...
সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সাইফুল ইসলামের বল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়ার মুহূর্তে কাট করেন হাবিবুল বাশার। বিদ্যুত গতি না থাকলেও পয়েন্টে দাঁড়ানো হাসানুজ্জামান ঝড়ুকে পরাস্থ করতে কোনো সমস্যা হয়নি বলটির। ঝড়ুকে ঠায় দাঁড় করিয়ে বলটি চলে যায় সীমানার বাইরে। বাউন্ডারি দড়ি পার হতেই সাইফুলকে ইঙ্গিত করে কিছু একটা বলেন বাশার। চকিত ঘুরে পাল্টা জবাব দেন সাইফুল। পরের বলটি বাউন্সার মারেন। বাশার পুল না খেলে মাথা নামিয়ে নেন। উইকেটরক্ষক জাহাঙ্গীর গ্লাভসবন্দী করতেই সাইফুল আক্রমণাত্মক ভঙ্গীতে কিছু বলেন বাশারকে। বিজয় দিবস উপলক্ষে শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশের কালকের প্রীতি ম্যাচের খণ্ড চিত্র এটা। প্রীতি ম্যাচ হলেও জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটারের শারীরিক ভাষা স্পষ্ট করেছে, ক্রিকেট ক্যারিয়ারে মাঠে প্রতিপক্ষ হিসেবে যে আচরণ করতেন, সেটার কোনো কমতি ছিল না। সেই ঝাঁজ, সেই শারীরিক ভাষা সবই ছিল কাল। প্রীতি ম্যাচ, আবেদন থা...
স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

জাতীয়, বিশেষখবর
  সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৭১’র মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।সকাল ৯টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া স্মৃতিসৌধে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ মিনিট পর ৯টা ৪০ মিনিটে তিনি সেখান থেকে বের হন।এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।...
২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আমাদেরই আপনজন। আমরা এই আপনজনের সেবায়ই বদ্ধপরিকর। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তিনি বলেন, আওয়ামী লীগ এলে মানুষের জীবনযাপনের মান বাড়ে।প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ছাড়াও আমাদের দেশের জন্য অনেক কাজ করতে হবে।...
গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

জাতীয়, বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র আজ শহীদ, নিহত। সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের শপথ নিতে হবে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে বিএনপি আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন করে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের তালিকা করা হয়েছে। প্রতিদিনই তালিকা বাড়ছে। ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। ৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না। দেশের মানুষ আজ এই অগণতান্ত্রিক সরকারকে হটাতে শপথ নিয়েছে।ফখরুল বলেন, দেশের মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র ও আন্দোলনে শরিক হয়ে আওয়ামী লীগকে উৎখাত করেই ঘরে ফিরে যাবে। আজকে স্বাধীনতার ৪৩ বছর পরও শেখ মুজিবুরের সুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষদের ভোটারবিহীন নির্বাচন উপহার দি...
শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

শ্বাসরুদ্ধকর সিডনির ১৬ ঘণ্টা, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক, বিশেষখবর
অবশেষে অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি নাটকের অবসান হয়েছে। দীর্ঘ ১৬ ঘণ্টা রুদ্ধশ্বাস পুলিশি অভিযানের মাধ্যমে জিম্মি সংকটের এ অবসান ঘটল গতকাল। সব জিম্মিকে নিরাপদে ক্যাফে থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন। আর ডেইলি মেইল একজন জিম্মি নিহত হয়েছে বলে জানিয়েছে। খবর এএফপি, বিবিসি, আলজাজিরা ও এনডিটিভির।এর আগে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিডনিতে ক্যাফেতে অভিযান চালায় পুলিশ ও বিশেষ বাহিনী। এ সময় ভিতর থেকে উচ্চ শব্দ শোনা গেছে। পরে কয়েকজন জিম্মিকে ভবনের ভিতর থেকে স্ট্রেচারে করে বের করতে দেখা গেছে। কয়েকজন নিরাপদেও বের হয়েছেন। ওই ক্যাফেতেই ৪০ জনের মতো বেসামরিক নাগরিককে জিম্মি করে রেখে ছিল বন্দুকধারী। এদিকে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ...