Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

জাতীয়, বিশেষখবর
যৌথ উদ্যোগে ভারতের মাটিতে তাপ বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইকোনোমিক টাইমস। এতে বলা হয়, বাংলাদেশের প্রস্তাবিত পরিকল্পনায় একটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কথা বলা হয়েছে। যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছে ভারত।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী পিটিআইকে বলেছেন, আমরা একটা প্রস্তাব দিয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে দেশটিতে যদি আমাদের একটা কয়লা-ব্লক দেওয়া হয়, তাহলে যৌথ উদ্যোগে আমরা একটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে পারি। ঠিক যেভাবে আমরা রামপালেও এই কাজ করছি।১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রামপাল প্রকল্পটি ভারতের এনটিপিসিবিএসই এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ...
আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ

আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ

জাতীয়, বিশেষখবর
  জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজপথে বা ভিন্ন কোনো পথে যেন বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেই বিষয়ে বিশেষ সতর্ক রয়েছেন ক্ষমতাসীনরা। দেশের ভেতরে কিংবা বাইরে কোথাও যাতে বিএনপি সুবিধা করতে না পারে সে জন্য সক্রিয় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।বিএনপি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনটিকে কালো দিবস বা গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা করে ওই দিন রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে বিএনপির।আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোটের রাজপথের কর্মসূচি মোকাবিলায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দ...
রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অভিযোগ গুরুতর। মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শনিবার মামলা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিপক্ষে। মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন নাজনীন আক্তার।বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাওয়া এ পেসার সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘এখনও আমাদের হাতে কোনো কাগজপত্র আসেনি। তাই আগে থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’ঘটনার সত্যতার প্রমাণ হলে বা কাগজ হাতে পেলে বিসিবি কোনো পদক্ষেপ নেবে নাকি পুলিশের ওপর ছেড়ে দেবে? এ প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন বলেন, ‘বিষয়টি স্পর...
নির্ধারিত সময়েই সিটি কর্পোরেশন নির্বাচন : মায়া

নির্ধারিত সময়েই সিটি কর্পোরেশন নির্বাচন : মায়া

বিশেষখবর
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি যাই বলুক না কেন, সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ‘পত্রিকা মারফত জেনেছি জানুয়ারিতে নির্বাচন হবে। আর বিএনপি বলছে, তাদের আন্দোলন ব্যাহত করার জন্য আমরা ষড়যন্ত্র করে নির্বাচন দিচ্ছি। আবার নির্বাচন না দিলে তারা বলে, আওয়ামী লীগ নির্বাচন দেয় না। ফখরুল ইসলামের কথায় কোন কাজ হবে না, সঠিক সময়েই নির্বাচন হবে।’মোফাজ্জল হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কর্মসূচি ঠিক করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়।গণমাধ্যমই বিএনপির অস্তিত্ব টিকিয়ে রেখেছে দাবী করে বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী এ্যডভোকেট কামরুল ইসলাম বলেন, ‌বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই এবং চ্যালেঞ্...
আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকারি দল আওয়ামী লীগ আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। এদিন ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলায় মিছিল সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।শুক্রবার বিকেলে  রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান। আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য শতীষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ‍অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আব্দুস সোবহান গোলাপ।এছাড়াও আওয়ামী লীগ মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধা...
ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

জাতীয়, বিশেষখবর
ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন দুই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণকে এবং দক্ষিণের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত মোস্তফাকে। গত ৮ তারিখের মন্ত্রিসভার বৈঠকে প্রশাসকদের মেয়াদ ৬ মাসের স্থলে এক বছর করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার চার দিনের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিদ্যমান আইনে প্রশাসকের মেয়াদ হলো ছয় মাস। সদ্য বিদায়ী প্রশাসকদের মেয়াদ শেষ হওয়ায় আইনের বাধ্যবাধকতায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে নবনিযুক্ত প্রশাসকদের নিয়োগ আদেশে তাদের মেয়াদ উল্লেখ করা হয়নি। সূত্র জানিয়েছে যে, স্থানীয় সরকার বিভাগ তাদের মেয়াদ নির্ধারণ করবে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক ...
বাধ্যতামূলক অবসরে যুগ্ম সচিব জাহাঙ্গীর

বাধ্যতামূলক অবসরে যুগ্ম সচিব জাহাঙ্গীর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  টানা ছয় বছর ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীর। এরপর তার কপালে জুটেছে বাধ্যতামূলক অবসরের খড়গ। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের পর পরই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়, জাহাঙ্গীরের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে সাবেক চারদলীয় জোট সরকারের আমলে জাহাঙ্গীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (অ্যাপয়নমেন্ট, পোস্টিং, ডেপুটেশন) অনুবিভাগে ছিলেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেয়া বিভিন্ন মন্ত্রণালয়ের ‘নন-ক্যাডার’ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্র...
নির্বাচন নিয়ে ইইউর নতুন কোনো মন্তব্য নেই

নির্বাচন নিয়ে ইইউর নতুন কোনো মন্তব্য নেই

জাতীয়, বিশেষখবর
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নতুন কোনো মন্তব্য নেই। এ ব্যাপারে তারা আগেই অবস্থান স্পষ্ট করেছে। তবে আগামী নির্বাচন নিয়ে এখনই আলোচনা চায় উন্নয়ন সহযোগী এ সংস্থা। আজ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির সংসদীয় প্রতিনিধি দলের প্রধান জেন ল্যাম্বার্ট। ইইউর ঢাকা কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ল্যাম্বার্ট বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন কোন প্রেক্ষাপটে সম্পন্ন হয়েছে সেটি এ দেশের মানুষই ভালো জানে। একইসঙ্গে সে নির্বাচনের ফলাফলও সবার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। ইইউ সে বিষয়টি নিয়ে আর কথা বলতে চায় না। তবে পরবর্তী নির্বাচনটি কিভাবে অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই আলোচনা শুরু হওয়া প্রয়োজন।বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনীতিতে একটি খারাপ ধারা সৃষ্টি হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সংঘাত, সহিংসতা। এ থেকে বেরিয়ে আসতে চ...