Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

সুশীল সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য

বিশেষখবর
  বিএনপির সঙ্গে সুশীল সমাজ সংলাপের যে প্রস্তাব দিয়েছে তা অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, ‘যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে তাদের সঙ্গে সংলাপে বসা মানে সেটাকে প্রশ্রয় দেওয়া। এ জন্যই এ প্রস্তাব অগ্রহণযোগ্য।’...
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নাসরিন সিদ্দিকী

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না নাসরিন সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল গণভবনে যান বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী। সেখানে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন। কিন্তু তার আগেই গণভবন থেকে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরে গণভবনের    সামনে ২০ মিনিট অবস্থান করে ফিরে যান বঙ্গবীরের সহধর্মিণী। এর আগে গত সোমবার দেখা করার অনুমতি প্রার্থনা করে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় গতকাল পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণভবনের গেটে গিয়ে অনুমতি প্রার্থনা করেন। তার স্বামী কাদের সিদ্দিকীর অবস্থানের কারণ জানাতে এবং পুলিশি হয়রানির প্রতিকার চাইতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন।   গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে পুত্র-কন্যাসহ গণভবনের সামনে যান নাসরিন সিদ্দিকী। এ সময় তিনি গেটে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্র...
ভবেরচরে বই বোঝাই ট্রাকে পেট্রল বোমা, চালক দগ্ধ

ভবেরচরে বই বোঝাই ট্রাকে পেট্রল বোমা, চালক দগ্ধ

বিশেষখবর
  মুন্সীগঞ্জের ভবেরচরে প্রাথমিক শিক্ষা বোর্ডের বই বোঝাই একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৭১৪) পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক হারুণুর রশিদ দগ্ধ ও হেলপার আহত হয়েছেন।আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে। ট্রাকটিতে ৩৭ হাজার ৮০৮টি বই ছিল বলে জানা গেছে।সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঢাকাস্থ ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রেস ইউনিট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে বইগুলো নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাকটি বর্তমানে গজারিয়া থানার হেফাজতে রয়েছে।ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।চালক হারুনুর রশিদ জানান, মেঘনা ব্রিজ পার হওয়ার পর হামদর্দ বিশ্ববিদ্যালয়ের...
গার্মেন্টসের আয়কে ছাড়িয়ে যাবে আইটি সেক্টর

গার্মেন্টসের আয়কে ছাড়িয়ে যাবে আইটি সেক্টর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের গার্মেন্টস সেক্টরের আয়কে আইটি সেক্টরের আয় ছাড়িয়ে যাবে বলে। গত দুই বছরে সাড়ে চার হাজার ইউনিয়নে ডিজিটাল সেন্টার তথ্য সেবা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখানে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।তিনি সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন।সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে থ্রি-জি সেবা দেওয়া হয়েছে। এবার আমরা ফোর-জি আনবো। গত এক বছরে ১৮ হাজার ছেলে-মেয়েদের আমরা আইটি প্রশিক্ষণ দিয়েছি। আগামীতে ৫০ হাজার ছেলে-মেয়েকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।তিনি আরো বলেন, সারাদেশের স্কুলগুলোতে ২৫ হাজার ৫ শ’ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল করেছি। যেখান থেকে যে কোনো তথ্য সেবা আমরা দিতে সক্ষ...
২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণীত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাদের সনদ বাতিল করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরেরের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।আদেশে নেত্রকোণার পূর্বধলা দেবহাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ আলী, অগ্রণী ব্যাংক লিমিটেডের নওগাঁ বোয়ালিয়া শাখার এফএএলডিএ মো. খালেদুর রহমান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী, ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সামাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্ত...
ক্ষমতার পটপরিবর্তন হলে বন্দুকবাজির বিচার করা হবে : বিএনপি

ক্ষমতার পটপরিবর্তন হলে বন্দুকবাজির বিচার করা হবে : বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর দলবাজ কর্মকর্তারা বন্দুকযুদ্ধের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ হুঁশিয়ার করে বলেছেন, ক্ষমতার পটপরিবর্তন হলে এসব বন্দুকবাজির বিচার করা হবে।রবিবার বিকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৩ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ পালন করছে ২০ দল।সালাহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে আওয়ামী লীগের দলীয় ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে পরিণত করেছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেও তারা একই কর্ম করেছিল। তারা বিরোধী দল নিশ্চিহ্ন করে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করবে। মূলত একদলীয় শাসন ও রাষ্ট...

মীরাক্কেলে চ্যাম্পিয়ন কাজু, রানারআপ বাংলাদেশের পরশ

বিশেষখবর
ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় হাসির শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। হাসির এই শো‘য়ে রানারআপ হয়েছে ঢাকার ছেলে পরশ। এছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।আজ রবিবার রাতে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ এর গ্রান্ড ফিনালে দেখানো হয়। প্রত্যেকে দুবার করে নিজেদের জোকস বলার পরই বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপ​স্থাপক মীর।...
রবি-মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

রবি-মঙ্গলবারের পরীক্ষাও পেছাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি জোটের রবিবার থেকে ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের কারণে ফের পিছিয়েছে এসএসসি পরীক্ষা। রবিবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং মঙ্গলবারের ইংরেজি ২য় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ তারিখের পরীক্ষা ৯টায় এবং ১৪ তারিখের পরীক্ষা ১০টায় অনুষ্ঠিত হবে। চট্রগামের সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। এর আগে বিএনপি জোটের হরতালের ৪ দিন পিছিয়ে ৬ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়।এদিকে, শনিবার দেশব্যাপী শুরু শেষ হয়েছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ পরীক্ষা।...