Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না

২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না

বিশেষখবর
  ২০১৯ সালের আগে কোনো সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করে সংলাপের কথা বলেছিলেন। কিন্তু তিনি (খালেদা জিয়া) তাতে রাজি হননি। মানুষ হত্যাকারীদের সঙ্গে কিসের সংলাপ?  আর কোনো সংলাপ হবে না।শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।তিনি আরো বলেন, বর্তমানে দেশে কোনো অবরোধ-হরতাল নেই, এটা কোনো আন্দোলন নয়। মানুষ এসব পালন করে না। বিগত এক মাস ধরে খালেদা জিয়া তথাকথিত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। তিনি স্বেচ্ছায় বন্দি থেকে সহিংস আন্দোলনের হুকুম দিচ্ছেন। দেশের মানুষের এটা বুঝার আরা বাকী নেই। এসময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মাইন উদ্দিন খান বাদল এমপি, কুমিল্লা সদর ...
পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষার পথটা সুগম করতে এসএসসি পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের জন্য  আবারও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শনিবার সকালে চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা (২০দলীয় জোট) যেন হরতাল প্রত্যাহার করে। হরতাল প্রত্যাহার করে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পথটা সুগম করে দিক। পরীক্ষার দিন ছাড়া তারা অন্য যেকোনো দিন চাইলে হরতাল দিতে পারে।’...
গাজীর বোলিং অ্যাকশন বৈধ

গাজীর বোলিং অ্যাকশন বৈধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সোহাগ গাজী এখন মুক্ত। তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে নিজের বোলিং শুদ্ধিকরণের পরীক্ষা দিয়েছিলেন এই অফ-স্পিনার। শনিবার আইসিসি জানিয়ে দিল, সোহাগ গাজীর বোলিং অ্যাকশনে আর কোনো ত্র“টি নেই। বিশ্বকাপের আগে রায় পেয়ে গাজীর আফসোস হয়তো খানিকটা বেড়ে গেল। তিনি মনে করছেন, তার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে।আইসিসি এদিন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলকেও ছাড়পত্র দিয়েছে। গাজী ও আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে ফের বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি। বোলিং পরীক্ষায় পাস করার পর কাল সোহাগ বলেন, ‘আমি খুবই খুশি।’ তিনি বলেন, ‘আমার যে কী খুশি লাগছে, তা বলে বোঝাতে পারব না। আমার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে। ভাগ্য আমার সঙ্গে রয়েছে। এই পরীক্ষায় যদি ফেল করতাম, তাহলে আমাকে এক বছর পেছনে চলে যেত হতো।’ আইসিসি গাজীকে গত বছর ৮ অক্টোবর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ...
রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল

রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা, নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়।বিবৃতিতে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপেরও কঠোর সমালোচনা করা হয়।...
সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  হরতাল-অবরোধের নামে রাজনৈতিক সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, 'দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে, যাতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত সাজা থাকবে। আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। অচিরেই এর বাস্তবায়ন হবে।'বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে গত এক মাসে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহনে আগুন দেওয়া বা পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। নাশকতা ও সহিংসতায় নিহতের সংখ্যা অর্ধশত পেরিয়ে গেছে। অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষাও শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ দেরিতে।এই সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকা...
সরকার নামলেই অবরোধ উঠবে

সরকার নামলেই অবরোধ উঠবে

জাতীয়, বিশেষখবর
  সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। একইসঙ্গে দেশব্যাপী চলমান বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার না মুক্ত- তা সরকারের কাছে স্পষ্ট করার দাবি জানান তিনি। গতকাল বিকালে বনানীর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহেমদ বলেন, সরকার দেশকে অন্ধকারে গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। তারা বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। আমরা এখনও বলছি, চলমান সংকটের অবসান করতে হলে সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সংলাপ হতে পারে। দেশে শান্তি ফিরে আসবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ...
এ সরকারের মেয়াদেই ফোর-জি: জয়

এ সরকারের মেয়াদেই ফোর-জি: জয়

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৬ সালের মধ্যে ফোর-জি নিলাম হবে। বর্তমান সরকারের আমলেই এটি বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার  রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।  সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ২০০০ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয় সেজন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যতো ডিজিটালাইজড হবে ততো দুর্নীতি কমে আসবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজেও আমরা প্রায় সফল হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।  জয় আরও বলেন, ছয় বছর আগে ডিজিটাল বলে কিছু ছিল না। ডিজিটাল বাংলাদেশের কারণেই বিশ্বের বিভিন্ন পুরস্কার আমরা পেয়েছি। দুই লাখ সরকারি ডাটা রয়েছে। এখন তাই সাইবার সিকিউরিটির ওপর সবার আগে গুরুত্ব দিতে চ...
খালেদাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান ইনুর

খালেদাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান ইনুর

বিশেষখবর
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য দায়ী করে তাকে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনু বলেন, জঙ্গিবাদের রাজনীতি করেন খালেদা জিয়া । তিনি কষ্ট দিয়ে হত্যার রাজনীতি করেন। জনগণের রাজনীতি করেন না খালেদা ।...