Tuesday, July 28Welcome khabarica24 Online

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে এবার ‘অটো সাউন্ড’!

ফেসবুকে এবার ‘অটো সাউন্ড’!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ফেসবুক তাদের এক ব্লগপোস্টে, ফেসবুকের ভিডিওগুলোতে ‘অটো সাউন্ড’ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে। কিন্তু নতুন এই ‘অটো সাউন্ড’ সুবিধাকে অনেক ব্যবহারকারী অসুবিধা হবে বলেই মনে করছেন। ‘অটো প্লে’ ফিচারটির মতো নতুন এই ‘অটো সাউন্ড’ সুবিধা অনেককেই সমস্যায় ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকে বর্তমানে নিউজফিডে স্ক্রল করার সময়, ভিডিও অটো প্লে হিসেবে চালু হয়ে যায়। এই অটো ভিডিও প্লে ফিচার নিয়ে অনেকেই বিরক্ত, বিশেষ করে ইন্টারনেট ডাটা ব্যবহারকারীরা। কেননা ভিডিও অটো প্লে হওয়ার কারণে মোবাইলের ডাটা বেশি খরচ হয়। নিউজফিডে ভিডিও অটো চালু হলেও স্ক্রল করার সময় ভিডিওতে সাউন্ড শোনা যায় না। যেসব ভিডিওতে ব্যবহারকারী আগ্রহ বোধ করেন, সেসব ভিডিওতে ক্লিক করার পর সাউন্ড শোনা যায়। কিন্তু নতুন ‘অটো সাউন্ড’ সুবিধার ফলে নিউজফিডে ভিডিও অটো প্লের পাশাপাশি অটো সাউন্ডও হবে। সোজা কথায়, ফেসবুকে ভিডিও সাউন...
১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে

১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে

বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ  ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে : ভারতে বিটিভির অনুষ্ঠান প্রচার হবে : তথ্যমন্ত্রী এখন পর্যন্ত ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তাঁর সম্মতি পাওয়া যায়। সে অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের টিভি...
প্রযুক্তিতে সেরা ১০ ব্র্যান্ড

প্রযুক্তিতে সেরা ১০ ব্র্যান্ড

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
  তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে সেরা ৫০০টি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ব্র্যান্ড ফিন্যান্স। তালিকায় টানা পাঁচবার শীর্ষে অবস্থান করা অ্যাপলকে সরিয়ে এবার সেই স্থান দখল করেছে গুগল। বাজারে ব্র্যান্ডের মূল্যমান এবং প্রভাববিস্তারের দিকগুলো বিশ্লেষণ করে এ তালিকা করেছে ব্রিটিশভিত্তিক এই মূল্যায়ন ও কৌশলবিষয়ক কনসালটেন্সি ফার্ম। নিচে সেরা ১০টি ব্র্যান্ড তুলে ধরা হলো গুগল : তালিকায় সবার উপরে রয়েছে গুগল টেকনোলজি। ২০১৭ সালে এই আমেরিকান প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্যমান এক লাখ ৯ হাজার ৪৭০ মিলিয়ন ডলার। গত বছরের চেয়ে তা বেড়েছে ২৪ শতাংশ। অ্যাপল : টানা পাঁচবার শীর্ষে থেকে এবার দ্বিতীয় স্থানে চলে গেছে অ্যাপল। এ বছর তাদের ব্র্যান্ডের মূল্যমান এক লাখ সাত হাজার ১৪১ মিলিয়ন ডলার। গত বছর থেকে এ বছর এগিয়েছে ২৭ শতাংশ। অ্যামাজন : তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজন। এ বছর এ...
নকিয়ার যে স্মার্টফোন হবে ‘আইফোন কিলার’

নকিয়ার যে স্মার্টফোন হবে ‘আইফোন কিলার’

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
অ্যাপলের সম্ভাব্য আইফোন ৮ ও স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮-কে টেক্কা দিতে নকিয়ার নতুন একটি স্মার্টফোন বাজারে আসতে পারে। চলতি বছরেই নকিয়া ব্র্যান্ডের হাই-এন্ড বা ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বাজারে ছাড়তে পারে ফিনল্যান্ডের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। নকিয়ার কাছ থেকে লাইসেন্স কিনে ওই ব্র্যান্ড নামে স্মার্টফোন তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, ২০১৭ সালে বাজারে যেসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসবে, তার সঙ্গে টেক্কা দেওয়ার লক্ষ্যে নকিয়ার নতুন স্মার্টফোনটি তৈরি করছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে বলা হয়, নকিয়ার পরবর্তী স্মার্টফোনে ব্যবহৃত হবে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। মার্কিন যন্ত্রাংশ নির্মাতা কোয়ালকমের এই প্রসেসর এ বছরের অধিকাংশ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখ...

ফুল এইচডি ডিসপ্লের লেনোভো ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে লেনোভো ব্র্যান্ডের ফুল এইচডি ডিসপ্লে সহ সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাড ৩১০ সিরিজের ল্যাপটপ। ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজুলেশনের এই ল্যাপটপগুলো দিয়ে প্রাণবন্তভাবে গ্রাফিক্যাল কাজ ও মুভি উপভোগ করা যাবে। আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো সপ্তম প্রজন্মের কোর আই-থ্রি, কোর আই-ফাইভ এবং কোর আই-সেভেন প্রসেসর দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে, যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরো অনেক বেশি স্লিম ও আকর্ষণীয়। কালো ও সিলভার কালারের ল্যাপটপগুলো ১৫.৬ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিডিআর-ফোর র‌্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ। আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ১৮০ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্ল্যাট করা যায়। কোর আই-থ্রি ল্যাপটপগুলোর মূল্য ৪০,০০০ থেকে শুরু, কোর আই-ফাইভ ল্যাপটপগুলোর মূল্য ৫০,০০০ থেকে শুরু এবং কোর আই-সেভেন ল্যাপ...

কীভাবে ভুয়া খবর দূর করবে ফেসবুক?

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
অললাইন ডেস্ক :  ক’দিন আগেই নানান দিক থেকে আসা ভুয়া খবর ছড়ানোর অভিযোগে একেবারে নাজেহাল দশা হয় ফেসবুকের। ওই সময় রীতিমতো বক্তৃতা-বিবৃতি দিয়েও নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে ওই সময়-ই এই সামাজিক যোগাযোগ জায়ান্টের পক্ষ থেকে ঘোষণা আসে, আর যাতে কখনো ভুয়া খবর কেন্দ্রিক ঝামেলায় পড়তে না হয় তার জন্য উদ্যোগ নেবে তারা। সে কথা রেখে সত্যি সত্যিই ভুয়া খবরের প্রচার রোধে কোমর বেঁধেছে ফেসবুক। আর তা না করে উপায় কি তাদের! তারা তো আর খবরের ব্যবসা করে না। অথচ, খবর ব্যবসায়ীদের ভুয়া খবর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেলে দায় নিতে হয় তাদেরকেই! আর সেজন্যই তো যে খবর ফেসবুকের দেওয়ালে ভেসে উঠছে তা সত্যি কিনা তা যাচাইবাছাই করে দেখার দায়িত্ব নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। তা কিভাবে ভুয়া খবর সনাক্ত করবে ফেসবুক? কোনো খবর সঠিক না ভুয়া- তা দুটি উপায়ে চিহ্নিত করবে এই সামাজিক যো...
এই ৩ তথ্য ফেসবুকে শেয়ার করবেন না!

এই ৩ তথ্য ফেসবুকে শেয়ার করবেন না!

বিজ্ঞান-প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দিনে দিনে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ও ব্যবহার যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ফেসবুকে আপনার শেয়ার করা তথ্যকে কেন্দ্র করে জালিয়াতির বহরও। বর্তমানে সাইবার দুষ্কৃতিদের অন্যতম হাতিয়ার হচ্ছে আইডেনটিটি থেফ্ট নামের কৌশল, যেখানে একজন ব্যক্তির বিবিধ তথ্য হাতিয়ে নিয়ে তার ব্যক্তি পরিচয়কে জাল করে তাকে আর্থিকভাবে লুণ্ঠন করা হয়। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই তার নিজের আসল নাম, জন্মতারিখ এবং বাসস্থানের কথা জানিয়ে দেন তার প্রোফাইলে। এর ফলে দুষ্কৃতিদের কাজ আরো সহজ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ব্যক্তিগত তথ্য যদিও বা শেয়ার করা যেতে পারে ফেসবুকে, বিশেষ কিছু তথ্য ফেসবুকে শেয়ার করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। পিইডাব্লিউ রিসার্চ সেন্টার থেকে বলা হচ্ছে, নিজের সম্পর্কে তিন ধরনের তথ্য কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা উচিৎ নয়। কী সেই সব...
আমার দেশ’ ও ‘শীর্ষনিউজ’সহ ৩৫ ওয়েব পোর্টাল বন্ধ

আমার দেশ’ ও ‘শীর্ষনিউজ’সহ ৩৫ ওয়েব পোর্টাল বন্ধ

বিজ্ঞান-প্রযুক্তি
‘দৈনিক আমার দেশ’ পত্রিকার অনলাইন ভার্সন ও অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব পোর্টালের বেশির ভাগই অনলাইন নিউজ পোর্টাল। বৃহস্পতিবার রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে কী কারণে এসব ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে জানাতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বলা হয়েছে। বন্ধ করে দেওয়া নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে- বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ,...